নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
১ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে এই মাসের ২৯ অক্টোবর হতে ক্রিকেট খেলতে পারবেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা শেষেই তিনি ক্রিকেটে ফিরবেন কর্পোরেট টি-২০ ক্রিকেট দিয়ে।
সাকিব ফেরার পর সাকিবের কাছ থেকে বেশি প্রত্যাশা করতে নারাজ হেড কোচ রাসেল ডমিঙো। তিনি সবাইকে দৈর্য্য ধরার জন্য পরামর্শ দেন। সাকিবের কাছ থেকে এখনই সেরাটা আশা করতে বারণ করেন তিনি।
সাংবাদিকদের সাথে ভিডিও কনফারেন্সে ডমিঙো বলেন,”গতকাল আমি তার সাথে কথা বলেছি। ও নিজের ফিটনেস ধরে রাখতে কঠোর পরিশ্রম করছে। এই মুহূর্তে ও দেশের বাইরে আছে। সাকিব অন্যান্য খেলোয়াড়ের মতোই, ক্রিকেটে অভ্যস্ত হতে তাঁর কিছুটা সময় দরকার।আপনি যদি সরাসরি তার কাছে ভালো কিছু প্রত্যাশা করে থাকেন এবং দুর্দান্ত কিছু দেখতে চান, তবে আপনাকে তার প্রতি ধৈর্য্য ধরতে হবে। ও এক বছর ক্রিকেট খেলে না এবং সে খেলতে আগ্রহী।’
তবে ডমিঙো মনে করেন কিছু সময় লাগলেও আগামী মৌসুম সাকিবের অসাধারণ কাটবে। এ ব্যাপারে তিনি বলেন, “সে বিশ্বের সেরা অলরাউন্ডার। কিন্তু তাঁর নিজের পথ নিজের বের করে নিতে হবে। বোলিং মেশিনে অনুশীলন এবং বোলারের সামনে ১৪০ কি.মি গতির বল মোকাবেলা করায় বড় পার্থক্য রয়েছে। তাঁর আগের আত্মবিশ্বাস ফিরে পেতে কিছুটা সময় লাগবে। আমি জানি সে যোগ্যতাসম্পন্ন খেলোয়াড়। আমি আশাবাদী ২০২১ মৌসুমটা তাঁর দুর্দান্ত যাবে।”
নিউজক্রিকেট/আরআর
