পিছিয়ে গেলো প্রেসিডেন্ট’স কাপের ফাইনাল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পিছিয়ে গেলো বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল। মাহ মাহমুদুল্লাহ একাদশ বনাম নাজমুল একাদশের ফাইনাল ম্যাচটি হবে আগামী রোববার। মূলত আগামীকাল ও শনিবার দিনজুড়ে বৃষ্টির পূর্ভাবাস পাওয়ার কারণেই এই সিদ্ধান্ত।

৩ দলীয় এই টুর্নামেন্ট দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশে ক্রিকেট ফেরাতে সক্ষম হয়েছে। এই দুই দলের সাথে৷ আরেকদল ছিলো তামিম একাদশ। ৪ ম্যাচে ৩ হার নিয়ে তারা ফাইনালে উঠতে পারেনি। রোববার মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্ট্যাডিয়ামে দুপুর দেড়টায় মুখোমুখি হবে নাজমুল একাদশ ও মাহমুদুল্লাহ একাদশ।

শুক্রবারেরটা সময় ২টা দেয়া হলেও রোববার ম্যাচ হওয়াতে এটি আগের সময় দেড়টা থেকেই শুরু হবে। ফাইনাল ম্যাচটি ফেসবুক আর ইউটিউব লাইভের সাথে দেখানো হবে জাতীয় টেলিভিশন বিটিভিতেও।

দুই দলের স্কোয়াডঃ-

নাজমুল একাদশঃ-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, আবু জায়েদ রাহি, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাইম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।

মাহমুদুল্লাহ একাদশঃ-

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, মেহেদী হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, আবু হায়দার রনি।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »