প্রেসিডেন্ট’স কাপের ফাইনাল দেখা যাবে বিটিভিতে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামীকাল প্রেসিডেন্টস কাপের ফাইনালে মুখোমুখি হবে নাজমুল একাদশ বনাম মাহমুদুল্লাহ একাদশ। এই ম্যাচ মিরপুর শেরেবাংলা ন্যাশনাল স্ট্যাডিয়ামে দুপুর ২টায় শুরু হবে। লিগ স্ট্যাজের ম্যাচগুলো টিভিতে দেখা না গেলেও ফাইনাল ম্যাচটি টিভিতে দেখা যাবে।

প্রেসিডেন্টস কাপের ফাইনাল ম্যাচটি উপভোগ করা যাবে দেশের জাতীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশনে। এর আগে লিগ স্ট্যাজের খেলা গুকো ফেসবুক ও ইউটিউব লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে দেখানো হয়েছিলো। ফাইনাল টিভিতে দেখানো হবে সেটা আগেই জানানো হয়েছিলো। তবে আজ সেটি নিশ্চিত হলো। বিসিবির মিডিয়া ও কমিউনিকেশন বিভাগ সেটি আজ নিশ্চিত করেছে।

টিভিতে দেখালেও আগের মত ফেসবুক লাইভ ও ইউটিউবে লাইভ স্ট্রিমিং করা হবে। তবে সময়ে একটু পরিবর্তন করা হয়েছে। আগের ম্যাচ গুলো দুপুর দেড়টায় শুরু হলেও ফাইনাল ২টায় শুরু হবে।

দুই দলের স্কোয়াডে

নাজমুল একাদশঃ-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, আবু জায়েদ রাহি, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাইম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।

মাহমুদুল্লাহ একাদশঃ-

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, মেহেদী হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, আবু হায়দার রনি।

নিউজক্রিকেট/রীম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »