কর্পোরেট টি-২০তে অন্তর্ভুক্ত করা হলো সাকিব-মাশরাফিকে!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

করোনাভাইরাসকে পিছনে ফেলে ধীরে ধীরে দেশে ক্রিকেট ফেরা শুরু করেছে। ঘরোয়া লিগ চালু না হলেও শীর্ষস্থানীয় ক্রিকেটারদের নিয়ে ভালোই পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

তারা ইতিমধ্যে এইচপি, জাতীয় দল ও অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের নিয়ে ৩ দলীয় ওয়ানডে সিরিজ আয়োজন করেছে। তবে এই সিরিজে নেই বাংলাদেশের দুই নক্ষত্র সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা। সাকিব নেই আইসিসির দেয়া নিষেধাজ্ঞার কারণে।

অন্যদিকে মাশরাফি ফিটনেস ইস্যুতে নিজেই আগ্রহী ছিলেন না এই টুর্নামেন্ট খেলতে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি প্রায় ১ মাস লড়াই করেছেন। এর ফলে তার ফিটনেসে সমস্যা দেখা দিয়েছে৷ তবে তিনি নির্বাচকদের বলেছেন সামনের টুর্নামেন্টে অংশ নেবেন।

মাশরাফির কথা ধরেই তাকে তাকে কর্পোরেট লিগে ৭৫ জনের লিস্টে রাখা হয়েছে৷ অন্যদিকে সাকিবের নিষেধাজ্ঞা এই মাসের ২৯ তারিখ শেষ হচ্ছে। নিষেধাজ্ঞা শেষেই ক্রিকেটে ফিরতে পারবেন।

তাদের অন্তর্ভুক্ত করা নিয়ে জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু একটি ক্রিকেট পোর্টালকে বলেন,”আমরা তাদের [সাকিব এবং মাশরাফি] টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করেছি। প্রতিযোগিতায় অংশ নেওয়া পাঁচটি দলের জন্য আমরা প্রাথমিকভাবে প্রায় ৭৫ জন ক্রিকেটারকে বেছে নিয়েছি।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »