নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সর্বশেষ দুই ম্যাচ দিল্লি এবং বেঙ্গালুরুর বিপক্ষে পরাজয়ের পরে অবশেষে চেন্নাইয়ের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে রাজস্থান রয়্যালস। গতকালের ম্যাচে চেন্নাইয়ের দেয়া ১২৬ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে এক প্রকার অনায়েসেই ৭ উইকেট এবং ১৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজস্থান।
এর আগে আবুধাবীতে আইপিএলের ৩৭ তম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেই চেন্নাই দলপতি মহেন্দ্র সিং ধোনি। ব্যাট করতে নেমে রাজস্থানের বোলারদের আগুন বোলিংয়ের সামনে সুবিধা করতে পারছিলেন না স্যাম কারান, ডু প্লেসিরা। ব্যাটসম্যানদের স্লো শুরুর কারণে ধীর গতিতে আগাতে থাকে চেন্নাইয়ের রানের চাকা।
শেষ পর্যায়ে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১২৫ রান তুলতে সক্ষম হন ধোনি বাহিনী। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান আসে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। অধিনায়ক ধোনি খেলেন ২৮ বলে ২৮ রানের ইনিংস। আর ২৫ বলে ২২ রান করেন ওপেনার কারান।
মামলি লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় রাজস্থান। দলীয় ২৮ রানেই সাজঘরে ফিরতে হয় তাঁদের তিন ওপেনারকে। চাহারের শিকার হয়ে ১৯ রানে ফিরে যান বেন স্টোকস। রানের খাতা খোলার আগেই চাহারের দ্বিতীয় স্বীকার বনে যান সাঞ্জু স্যামসন।।
এরপর ইনিংস বড় করার দায়িত্ব কাঁধে তুলে নেন অধিনায়ক স্মিথ এবং জশ বাটলার। স্মিথের অপরজিত ৩৪ বলে ২৬ এবং বাটলারের ঝড়ো ৪৮ বলে ৭০ রানের ইনিংসে ভর করে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে রাজস্থান।
সংক্ষিপ্ত স্কোর:
চেন্নাই সুপার কিংস- ১২৫/৫ (২০ ওভার)
(জাদেজা ৩৫, ধোনি ২৮; গোপাল ১/১৪, তেওয়াতিয়া ১/১৮)
রাজস্থান রয়্যালস- ১২৬/৩ (১৭.২ ওভার)
(বাটলার ৭০, স্মিথ ৩৪; চাহার ২/১৮, হ্যাজেলউড ১/১৯
