দেশীদের চাইতে বড় তারকা আসলে তবেই কর্পোরেট লিগে বিদেশিদের দেখা মিলবে!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

করোনাভাইরাসকে পিছনে ফেলে দেশে ক্রিকেট ফেরাতে সক্ষম হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ইতিমধ্যে প্রতিযোগিতামূলক সিরিজ বিসিবি আয়োজন করছে যেটার নাম দেয়া হয়েছে বিসিবি প্রেসিডেন্টস কাপ। এটার পর শুরু হবে কর্পোরেট টি-২০ লিগ। যেখানে দেশের শীর্ষ ক্রিকেটাররা খেলবেন। এই লিগে বিসিবির পরিকল্পনায় আছে বিদেশী ক্রিকেটাররাও।

তবে বিদেশী ক্রিকেটারদের বাছাইয়ে বিসিবি এবার একটু শক্ত অবস্থানে আছে। লিগকে সুন্দর ও আরও প্রতিযোগিতাপূর্ণ করতে বিসিবি চাইছে ভালো মানের বিদেশি ক্রিকেটার আনতে। তবে যদি দেশীয়দের চাইতে ভালোমানের ক্রিকেটার পাওয়া না যায় তাহলে বিদেশীদের আনা হবেনা বলে জানিয়েছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।

এক সাক্ষাৎকারে তিনি বলেন,’আমরা তো চাই বড় তারকারা আসুক। তামিম, সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিক অর্থাৎ আমাদের যে বড় ক্রিকেটার তাদের থেকে নিচু মানের কোন খেলোয়াড় আসলে তো আমরা বিবেচনায় নিবো না। ভালো প্লেয়ার আসলে আমরা বিবেচনায় রাখতে পারি।’

এখনো কোনো বড় ক্রিকেটার আগ্রহ দেখায়নি জানিয়ে তিনি আরও বলেন, ‘সত্যি কথা বলতে আমরা এখনো সেরকম বড় কোনো নাম পাইনি। যদি না পাই তাহলে লোকাল প্লেয়ারদের নিয়েই করবো। আমরা যদি ওরকম মানের একটা করে আইকন প্লেয়ারও দিতে পারতাম যারা দলে বাড়তি অনুপ্রেরণা দিতে পারে ওরকম নাম বা প্লেয়ার যিনি মানসিকভাবে অনুপ্রেরণা দিতে পারবে। ওরকম পেলে একটা চিন্তা করা যায় কিন্তু এমন না এরকম কিছুতে যাব না।’

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »