নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএলে) একের পর এক ইঞ্জুরিতে পড়ছে খেলোয়াড়েরা। সবচেয়ে বেশি ইঞ্জুরি হানা দিয়েছে দিল্লী ক্যাপিটালসে। ইশান্ত শর্মার পর আইপিএল শেষ হয়েছে অমিত মিশ্রর। সাময়িক ইঞ্জুরিতে বাইরে আছেন রিশাব পান্ট। ইঞ্জুরি নিয়েই খেলছেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। সব মিলিয়ে ইঞ্জুরিতে বেশ বিপাকে পড়লেও ৯ ম্যাচে ৭ জয় নিয়ে সবার উপরেই আছে দিল্লী। তবে এবার মিশ্রর ইঞ্জুরিতে কপাল খুললো এক নেট বোলারের।
অমিত মিশ্রর বদলী প্রাবীন দুবেকে দলে ভিড়িয়েছে দিল্লী ক্যাপিটালস। কর্নাটাকার এই লেগ স্পিনার আইপিএলের এবারের আসরে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর নেট বোলার ছিলেন। সেখান থেকে কপাল খুললো আইপিএল খেলার।
দিল্লীর দুই সেরা স্পিন অস্ত্র রবিচন্দ্রন অশ্বিন ও আক্সার প্যাটেলের সাথে জুটি বাধবেন তিনি। ইতিমধ্যেই বায়ো সেফটি বাবলে আছেন এই স্পিনার। ২০১৫ সালে কর্নাটাকা প্রিমিয়ার লীগে নিতে ৮ উইকেট সংগ্রহ করেন।
মিশ্রর রিপোর্ট হাতে আসার পর এক বিজ্ঞপ্তিতে দিল্লি বলে, ‘রিপোর্ট আমাদের হাতে এসেছে, খবরটা খারাপ। এই মৌসুমে তার আর খেলা হচ্ছে না এবং আমরা তার বিকল্প খুঁজছি। সবচেয়ে বাজে ব্যাপার হলো সে দারুণ ছন্দে ছিল এবং ভালো বোলিং করছিল।’
নিউজক্রিকেট/এইচএএম
