নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি আইপিএলে চেন্নাইয়ের বিপক্ষে শেষ ওভারে জয়ের জন্য দিল্লির প্রয়োজন ছিল ১৭ রান। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এ সময়ে বোলিংয়ে নিয়ে আসেন স্পিনার রবীন্দ্র জাদেজাকে!
দিল্লির পক্ষে তখন ক্রিজে ব্যাটিং করছিলেন সেঞ্চুরিয়ান শিখর ধাওয়ান ও বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল। ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে দুটো ছক্কা মারেন অক্ষর। চতুর্থ বলে দুই রান নিলে সমীকরন এসে দাঁড়ায় দুই বলে এক রান। এরপর ওভারের পঞ্চম বলে আবারো ছক্কা মেরে এক বল আগেই দিল্লিকে ৫ উইকেটে জিতিয়ে মাঠ ছাড়েন প্যাটেল। মাত্র ৫ বলে অপরাজিত ২১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। মূলত বল দেখে টাইমিংয়ে সংযোগ ঘটাতে পারায় সাফল্য পেয়েছেন বলে দাবি করেছেন অক্ষর।
আইপিএলের অফিশিয়াল ওয়েবসাইটে একটি ভিডিও বার্তায় ২৬ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, ‘যখন আমি দেখলাম শেষ ওভারে একজন বাঁহাতি স্পিনার বল করছে এবং একপাশের সীমানা বেশ ছোট তখন আমি বলে খুব জোরে আঘাত করতে চাইনি শুধু সময়মতো ব্যাটে-বলে সংযোগ ঘটানোর চেষ্টা করেছি। আমার লক্ষ্য ছিল দেখেশুনে মারা।’
নিউজক্রিকেট/শাওন
