নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সম্প্রতি দুটি পাতা একটি কুড়ির দেশ, শাহজালালের পূণ্যভূমি সিলেটে ঘটে যায় বেশকিছু ন্যাক্কারজনক ঘটনা। সম্প্রতি সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে নববধূ ধর্ষন,এবং নগরীর বন্দরবাজার পুলিশ ফাড়িতে রায়হান নামক নিরীহ ছেলেকে হত্যা করে বন্দরবাজার পুলিশ বাজার ফাড়ির ইনচার্জ এস আই আকবর। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদে কেপেঁ উঠেছে সিলেটের বিভিন্ন সংঘটন গুলো।
সেই সুবাদে আজ দুপুর ৩:৩০ এ প্রতিবাদের বাসনা নিয়ে মানববন্ধনের ডাক দেয় সিলেট ক্রিকেটার এসোসিয়েশন। এতে উপস্থিত ছিলেন উক্ত সংঘটনের সম্মানিত সভাপতি জাতীয় দলের সাবেক তারকা স্পিনার এনামুল হক জুনিয়র, সাধারণ সম্পাদক: আহমেদ সাদিকুর তাজিম,সহ-সভাপতি: ইমতিয়াজ হোসেন তান্না, ইজাজ আহমেদ, যুগ্ম সম্পাদক : রাহাতুল ফেরদৌস জাভেদ, অর্থসম্পাদকঃ তাসভীর রায়হান সিদ্দিকী সাদি, সহসাংগঠনিক সম্পাদক: মেহেদী মাহবুব চৌধুরী, প্রচার সম্পাদক : ইমরান আলী এনাম, সায়েম আলম রিজভী।
মানববন্ধনে বক্তাদের বক্তব্যে উঠে আসে প্রতিবাদের ঝড়। তারা হতাশ সিলেটের বর্তমান পরিস্থিতি নিয়ে। তারা তাদের পরিবারের মা, ভাই, বোন স্ত্রী সন্তানদের নিরাপত্তা নিয়ে সঙ্কাবোধ করছেন। তাদের একদফা একদাবি এসব কুকর্মকারী,দোষকৃতকারী যে বা যারা রয়েছে সে যেই হোক প্রশাসনের লোক কিংবা সাধারণ তাদের যাতে উপযুক্ত শাস্তি হয়। ৪:৩০ মিনিটে প্রধান অতিথি ও সংঘটনের সম্মানিত সভাপতি এনামুল হক জুনিয়রের সমাপনী বক্তব্য দিয়ে মানববন্ধনের ইতি ঘটে।
নিউজক্রিকেট/ সাফায়েত ফুয়াদ
