নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে এবারই প্রথম এক ম্যাচে দুই সুপার ওভারের খেলা উপভোগ করলো পুরো ক্রিকেট বিশ্ব। মুম্বাইয়ের দেওয়া ১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ম্যাচ সুপার ওভারে গিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব।
এরপর সুপার ওভারে খেলতে নেমে মাত্র ৫ রান করে পাঞ্জাব। এরপর দারুণ সব ডেলিভারিতে মুম্বাইকেও ৫ রানে আটকে ফেলে তারা। ফলে ম্যাচ আবারও সুপার ওভারে যায়। সেখানে পাঞ্জাবকে ১২ রানের লক্ষ্য ছুড়ে দেয় মুম্বাই।
সেই লক্ষ্য ব্যাট করতে নেমে দুই বল হাতে রেখেই পেরিয়ে যায় পাঞ্জাব। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আগের নিয়ম অনুযায়ী সুপার ওভারে ম্যাচ টাই হলে বাউন্ডারির হিসেবে ম্যাচের ফলাফল নির্ধারণ হবে।
এর আগে দুবাইয়ের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে কুইন্টন ডি ককের ৫৩ এবং কাইরন পোলার্ডের ঝড়ো ৩৪ রানের ইনিংসে ১৭৬ রানের বড় সংগ্রহ পায় মুম্বাই। এরপর অধিনায়ক লোকেশ রাহুলের ঝড়ো ব্যাটিংয়ে (৫১ বলে ৭৭) দারুণ শুরু পায় পাঞ্জাব। তবে শেষ দিকে পাঞ্জাবের সহজ জয়ের পথটা কঠিন করে দেন মুম্বাইয়ের পেসার জসপ্রিত বুমরাহ। ১৮তম ওভারে বোলিংয়ে এসে রাহুলকে ফিরিয়ে আবার ম্যাচে ফেরান মুম্বাইকে। জিততে হলে শেষ ওভারে ৯ রানের প্রয়োজন ছিল পাঞ্জাবের। ট্রেন্ট বোল্ট দারুণ বোলিং করে ম্যাচটিকে টাই করেন।
সংক্ষিপ্ত স্কোর:
মুম্বাই ইন্ডিয়ান্স ১৭৬/৬, ২০ ওভার
ডি কক ৫৩, পোলার্ড ৩৪*, ক্রুনাল ৩৪*
শামি ২/৩০, আর্শদীপ ২/৩৫
কিংস ইলিভেন পাঞ্জাব ১৭৬/৬
রাহুল ৭৭, পুরান ২৪, গেইল ২৪
বুমরাহ ৩/২৪, চাহার ২/৩৩
