আলী খানের পরিবর্তে টিম সেইফার্ট!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আলী খানের ইঞ্জুরিতে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াডে ডাক পেয়েছেন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান টিম সেইফার্ট। চলতি আইপিএলে হ্যারি গার্নির ইঞ্জুরিতে ডাক পান যুক্তরাষ্ট্রের পেসার আলী খান। তবে অনুশীলনে ইঞ্জুরিতে পড়ায় কোনো ম্যাচ না খেলেই দেশে ফেরত যান তিনি। তার পরিবর্তে ডাক পেয়েছেন টিম সেইফার্ট।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) একই দলের হয়ে খেলেছিলেন আলী খান ও টিম সেইফার্ট। সেই ট্রিনবাগো নাইট রাইডার্স দলের হেড কোচ ছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। যিনি কিনা আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হেড কোচের দায়িত্বে আছে। আর সেটাই হয়তো সেইফার্টের জন্য এবারের আইপিএলের দরজা খুলে দিলো। কোচ ম্যাককালামের নেতৃত্বে সিপিএলে চ্যাম্পিয়ন হয় ত্রিনবাগো নাইট রাইডার্স। সিপিএল বেশ কিছু ভালো ইনিংস খেলায় আইপিএলে সুযোগ পাচ্ছেন এই কিউই উইকেটরক্ষক।

শীগ্রই আরব আমিরাতের উদ্দেশ্য দেশ ছাড়বেন সেইফার্ট। তারপর কোয়ারন্টিন শেষে দলের সাথে যোগ দিবেন তিনি। ইতিমধ্যেই এবারের আসরে ৮ ম্যাচ খেলে ৪ জয় নিয়ে পয়েন্টস টেবিলের চার নম্বরে আছে কলকাতা নাইট রাইডার্স। হ্যারি গার্নির ইঞ্জুরির পর আলী খানের ইঞ্জুরি ও আন্দ্রে রাসেলের ফিটনেস ইস্যু, কার্তিকের অধিনায়কত্ব ছেড়ে দেয়া সহ বেশ কয়েকটি ইস্যুতে দলের অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না কলকাতার।

আজ আবুধাবিতে প্লে অফে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশ সময় বিকাল ৪ টায় সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »