আইপিএলে মুখোমুখি হায়দ্রাবাদ-কলকাতা ও মুম্বাই-পাঞ্জাব!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের আজকের ডাবল হেডারে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বিকাল চারটায় মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ ও কলকাতা নাইট রাইডার্স। দিনের আরেক খেলায় রাত আটটায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পাঞ্জাব।

৮ ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্টস টেবিলের পাঁচে হায়দ্রাবাদ ও ৮ ম্যাচে চার জয় নিয়ে চারে অবস্থান করছে কলকাতা। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে যে দল জয় পাবে প্লে অফে যাওয়ার লড়াইয়ে বেশ এগিয়ে থাকবে। অপরদিকে, ৮ ম্যাচে ৬ জয় নিয়ে দুইয়ে মুম্বাই ও সমান সংখ্যক ম্যাচে মাত্র দুই জয় নিয়ে একদম তলানীতে কিংস ইলেভেন পাঞ্জাব।

একাদশ ভাবনায় প্রথম খেলায় দলের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে কলকাতা একাদশে। টম ব্যান্টন ও প্রাসিদ কৃষ্ণার বদলী দলে সুযোগ পেতে পারেন লুকি ফার্গুসন ও কুলদীপ যাদব। হায়দ্রাবাদের একাদশে প্রিয়ম গার্গের বদলী আব্দুল সামাদের খেলার সম্ভাবনা রয়েছে।

অপর খেলায়, কিংস ইলেভেন পাঞ্জাবের একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই। আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামবে কেএল রাহুলের দল। অপরদিকে, মুম্বাইর একাদশেও পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই সম্ভাব্য আগের একাদশ নিয়েই মাঠে নামবে রোহিত শর্মার দল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »