নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গতকালের ম্যাচে রাজস্থানের বিপক্ষে একসময় পরাজয়ের পথে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। কিন্তু এ সময় ক্রিজে সুপারম্যানের মত আবির্ভূত হন এবি ডি ভিলিয়ার্স। ২২ বলে অপরাজিত ৫৫ রানের এক ঝলমলে ইনিংস খেলেন তিনি। ২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে দিয়ে ৩ উইকেটের বড় জয় পায় কোহলির দল।
গতকাল ম্যাচের শেষ দুই ওভারে জয়ের জন্য ব্যাঙ্গালুরুর দরকার ছিল ৩৫ রান। ১৯ তম ওভারে জয়দেব উনাদকাটের প্রথম তিন বলকে সীমানা ছাড়া করেন অনায়েসেই। শেষ ওভারের চতুর্থ বলে জফরা আর্চারের বলকে উড়িয়ে সীমানার বাহিরে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করেন ৩৬০ ডিগ্রি ক্ষ্যাত ভিলিয়ার্স।
গতকালের এমন বিধ্বংসী ইনিংস খেলার পর ভিলিয়ার্সকে নিয়ে চলছে বন্দনা পুরো ক্রিকেটাঙ্গন জুড়ে। ম্যাচ শেষে সেই বন্দনায় যুক্ত হলেন ব্যাঙ্গালুরু দলপতি। কোহলির মতে, এবির কাছে বোলার কে, এটা বিবেচ্য নয়। আপনার প্রতিপক্ষ দলে বিশ্বের সেরা বোলার থাকতে পারে কিন্তু এবি যা করার করবেই। সে এমন একজন, যে সবসময়ই পরিস্থিতি ভালোভাবে বোঝে আর সে অনুয়ায়ী ব্যাটিং করে এবং দ্রুত মানিয়ে নেয়। আমার চোখে সে আইপিএলের সবচেয়ে প্রভাববিস্তারী ম্যাচ জয়ী ক্রিকেটার। সে যখন খেলে, তখন প্রতিপক্ষ বুঝে যায় যে তাদের সুযোগ সামান্যই আছে। সেটির যথেষ্ট কারণও আছে। সে যতক্ষণ মাঠে আছে, আমরা সবসময়ই অনুভব করি যে আমরা কখনোই ম্যাচ থেকে ছিটকে যাচ্ছি না।’’
