নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৩তম আসরের ৩১তম ম্যাচে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মুখামুখি হয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কিংস ইলেভেন পাঞ্জাব। উক্ত ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে কিংস ইলেভেন পাঞ্জাব।
টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭১ রানের সংগ্রহ দাঁড় করে বেঙ্গালুরু। বেঙ্গালুরুর হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলেন অধিনায়ক বিরাট কোহলী। এছাড়া ক্রিস মরিস ও শিভমান ডুবের ব্যাট থেকে আসে যথাক্রমে ২৫ ও ২৩ রান। বল হাতে পাঞ্জাবের হয়ে মোহাম্মদ শামি ও রবিচন্দ্রন অশ্বিনের শিকার দুটি করে উইকেট।
১৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অধিনায়ক লুকেশ রাহুল ও ক্রিস গেইলের দুর্দান্ত ব্যাটিং এর উপর ভর করে হেসেখেলে ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় পাঞ্জাব। পাঞ্জাবের হয়ে ব্যাট হাতে রাহুল ও গেইলের সংগ্রহ যথাক্রমে। বেঙ্গালুরুর হয়ে একমাত্র উইকেটটি নেন যাজবিন্দ্র চাহাল।
সংক্ষিপ্ত স্কোর:
বেঙ্গালুরু ১৭১-৬ (২০)
পাঞ্জাব: ১৭৭-২ (১৯.৫)
ফলাফল: কিংস ইলেভেন পাঞ্জাব ৮ উইকেটে জয়ী।
