সেঞ্চুরি হাঁকিয়ে রানে ফিরলেন মুশফিক!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

প্রেসিডেন্টস কাপের তৃতীয় ম্যাচে এসে অসাধারন এক সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। ১০৯ বলে ৯ চার ও ১ ছক্কায় ১০৩ রান করেছেন তিনি।চলতি প্রেসিডেন্টস কাপে এটাই প্রথম সেঞ্চুরি।

উইকেটের চারদিকে ব্যাট ঘুরিয়েছেন মুশফিকুর রহিম। একটা সময় ছিল মিড অন কিংবা মিড অফ টার্গেট করে শট খেলতেন মুশফিকুর রহিম। সেখান থেকে বের হয়ে এসে চারিদিকে ব্যাট ঘুরাচ্ছেন তিনি। সাথে সুইপ রিভার্স তো আছেই। গত বিপিএলে খুলনা টাইগার্স এর কোচ জেমস ফস্টার বলেছিলেন ৩৬০ ডিগ্রী ব্যাটসম্যান সে(মুশফিক) যদিও মুশফিক সেটা উড়িয়ে দিয়েছিলেন।

চাপের মুখে মুশফিকুর রহিম যেভাবে ব্যাট করেন তাতে বলাই যায় বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন মুশফিকুর রহিম। আর এই পর্যায়ে আসতে প্রচুর পরিশ্রম করতে হয়েছে তাকে। মুশফিকুর রহিম এর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সে যখন ব্যাট হাতে ব্যর্থ থাকেন, তখন নিজের ভুল খুঁজে বেড়ান তিনি। আর সেই ভুল শোধরানোর জন্য অক্লান্ত পরিশ্রম করেন।কথিত আছে সবার আগে অনুশীলনে আসেন মুশফিকুর রহিম,আবার সবার শেষে মাঠ ছাড়েন তিনি। অফ ডেতেও ব্যাট হাতে নেমে পরাটা মুশফিকুর রহিম এর পুরনো অভ্যাস। কেননা তিনি জানেন প্রাকটিস মেইক অ্য ম্যান পারফেক্ট।

করোনার পর দুটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ এবং প্রেসিডেন্টস কাপ মিল তিন ম্যাচ খেলেছেন মুশফিক। তিন ম্যাচে রান করেছেন যথাক্রমে ৩,১১,১। লাস্ট তিন ম্যাচে বোল্ড আউট হয়েছিলেন মুশি। তার মধ্যে দুইবার অফ স্টাম্পের বল টেনে এনে বোল্ড হয়েছিলেন। আজকের ম্যাচে এক বারের জন্যও কোন বোলারকে সেই সুযোগ দেননি মুশফিক। না! সেঞ্চুরি করেছে বলে এমনটা বলছি না, মুশফিকের ব্যাটিং বিশ্লেষণ করলে, আপনিও বলতে বাধ্য। মুশফিক ব্যাটিং হিসাবে একটা কম্পিলিট প্যাকেজ।

নিউজক্রিকেট/ রাসেল

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »