নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের আজকের একমাত্র ম্যাচে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও কিংস ইলেভেন পাঞ্জাব। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।
প্রথমে লেগে ৭ ম্যাচে মাত্র এক জয় নিয়ে পয়েন্টস টেবিলের একদম তলানীতে কিংস ইলেভেন পাঞ্জাব। অপরদিকে, ৭ ম্যাচে পাঁচ জয় নিয়ে পয়েন্টস টেবিলের তিন নম্বরে ভিরাট কোহলির ব্যাঙ্গালুরু।
শারজাহর ছোট বাউন্ডারিতে আজকের ম্যাচে পাঞ্জাবের জয়ের বিকল্প নেই। আজকের ম্যাচে হারলে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। অপরদিকে, আজকের ম্যাচ জিতে প্লে অফে যাওয়ার রাস্তা আরো সহজ করতে চাইবে ভিরাট কোহলির দল।
পাঞ্জাবের একাদশে দুই পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ক্রিস গেইল এবং মুরগান অশ্বিনের দলে ফেরার সম্ভাবনা রয়েছে। বাদ পড়তে পারেন সিমরান সিং এবং মুজিব উর রহমান। অপরদিকে, জয়ের ধারা অব্যাহত থাকায় একাদশে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই ব্যাঙ্গালোরের।
সম্ভাব্য একাদশ ব্যাঙ্গালুরুঃ দেবদূত পাডিকোল, এরন ফিঞ্চ, ভিরাট কোহলি (অধিনায়ক), এবিডি ভিলিয়ার্স (উইকেটরক্ষক), শিভাম দূবে, ওয়াশিংটন সুন্দর, ক্রিস মরিস, ইসুরু উদানা, নাভদীপ সাইনি, মোহাম্মদ সিরাজ ও য়্যুজভেন্দ্র চাহাল।
সম্ভাব্য একাদশ পাঞ্জাবঃ ক্রিস গেইল, মায়াঙ্ক আগারওয়াল, লোকেশ রাহুল (অধিনায়ক), নিকোলাস পূরান (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মানদীপ সিং, ক্রিস জর্ডান, মোহাম্মদ শামি, রাভি বিঞ্চয়, মুরগান অশ্বিন ও আর্শদীপ সিং।
নিউজক্রিকেট/এইচএএম
