সামনের বছর বাংলাদেশ সফর করবে পাকিস্তান!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

২০২০ সালের শেষ থেকে আগামী ২০২২ সাল পর্যন্ত নিজেদের ফিউচার ট্যুর প্ল্যান বা এফটিপি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ( পিসিবি)। যেখান জানা যায় আগামী বছর অর্থাথ ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশের মাটিতে ২ ম্যাচের টেষ্ট সিরিজ ও ৩ ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলতে আসবে।

বাংলাদেশ ছাড়াও তারা সফর করবে নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, ইংল্যান্ড, এবং শ্রীলঙ্কা মত দেশগুলোতে। ঘরের মাঠে আয়োজন করবে জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার সাথে সিরিজ।

এই সময়ের ভেতর তারা ২ টি এশিয়া কাপ, ১টি টি-২০ বিশ্বকাপ খেলবে তারা। এর সাথে ১০টি দ্বিপাক্ষিক সিরিজতো থাকছেই।

এক নজরে দেখেনিন পাকিস্তানের পুরো সূচিঃ-

বৈশ্বিক টুর্নামেন্ট:

২০২১ সালে শ্রীলঙ্কায় এশিয়া কাপ (সূচি চূড়ান্ত হয়নি)

২০২১ সালে অক্টোবর/নভেম্বরে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ

২০২২ সালে পাকিস্তানে এশিয়া কাপ (সূচি চূড়ান্ত হয়নি)।

 

দ্বিপাক্ষিক সিরিজ-

২০২০:

অক্টোবর/নভেম্বরে: ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি

নভেম্বর/ডিসেম্বর: নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে ২ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি

২০২১:

জানুয়ারি/ফেব্রুয়ারি- ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি

এপ্রিল- জিম্বাবুয়ের মাটিতে তাদের বিপক্ষে ২ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি

জুন- ইংল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে ৩ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি

সেপ্টেম্বর/অক্টোবর- ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি

নভেম্বর- বাংলাদেশের বিপক্ষে ২ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি

ডিসেম্বর- ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি

২০২২:

ফেব্রুয়ারি/মার্চ- ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি

জুলাই- শ্রীলঙ্কার মাঠে তাদের বিপক্ষে ৩ টি করে টেস্ট ও ওয়ানডে

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »