পাকিস্তানের প্রধান নির্বাচক পদে থাকছেন না মিসবাহ!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বেশ কিছুদিন যাবৎ তুমুল আলোচনা-সমালোচনা চলেছে সাবেক পাকিস্তানি অধিনায়ক মিসবাহ-উল হকের পাকিস্তান ক্রিকেটে দ্বৈত দায়িত্ব নিয়ে। দলের প্রধান কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করা  সাবেক এই ক্রিকেটারকে এবার ছাড়তে হচ্ছে পাকিস্তান জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব।

অনানুষ্ঠানিক ভাবে এখনো দায়িত্ব ছাড়ার অফিশিয়াল ঘোষণা না আসলেও, আজ (১৪ অক্টোবর) গনমাধ্যমকে দায়িত্ব ছাড়ার বিষয়টি জানানোর কথা রয়েছে মিসবাহ-উল হকের।

প্রায় ১ বছর ধরে পাকিস্তান ক্রিকেটে জাতীয় দলের গুরুত্বপূর্ণ দুটি দায়িত্ব একসাথে পালন করছিলেন মিসবাহ। দ্বৈত দায়িত্বে থেকে মিসবাহ আহামরি কোন ভাল ফল দিতে পারেনি পাকিস্তান ক্রিকেটকে। এছাড়া বিভিন্ন সময় বোর্ডের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়ে চক্ষুশূল হয়েছেন বেশ কিছু বোর্ড কর্তাদেরও। ব্যর্থতা ও নতুন নিয়মের কারণে এবার যেকোন একটিতে থাকার সুযোগ থাকছে মিসবাহ এর সামনে, আর তাই প্রধান নির্বাচকের পদ ছেড়ে আপাতত দলের প্রধান কোচের ভুমিকায় দেখা যাবে তাকে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এর নিয়মকে গুরুত্ব দিয়ে নতুন আইন পাশ করেছে। যেখানে কোন ব্যক্তি একসাথে বোর্ড ও পিএসএলের একাধিক দায়িত্বে থাকতে পারবে না।কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অনুযায়ী পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের প্রধান কোচের দায়িত্ব থেকেও সরে আসতে হবে মিসবাহকে।

নিউজক্রিকেট / মারুফ ইসলাম ইফতি

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »