নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনা মহামারীর কারণে বাধাগ্রস্ত হওয়া সত্ত্বেও প্রথমবারের মত হতে যাওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে।
করোনাভাইরাস অন্যান্য ক্ষেত্রের মত ক্রিকেটেও বেশ প্রভাব ফেলেছে। স্থগিত হয়েছে গত ৭ মাসের অনেক আন্তর্জাতিক সিরিজ। তার মাঝে টেষ্ট চ্যাম্পিয়নশিপের অনেক সিরিজ ছিলো।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসির) এক মুখপাত্র বিশ্ব টেষ্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের বিষয়ে পয়েন্ট সিস্টেমটি কীভাবে পুনর্গঠিত হবে সে সম্পর্কে কোনো ধারণা না দিয়ে তিনি জানান এই পরিকল্পনাটি চলমান।
তিনি বলেন, ” সকল স্টেকহোল্ডাররা একবার বৈঠকে বসলে কিছুদিনের ভেতর এই বিষয়ে আরও স্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। শিগগিরই এ বিষয়ে একটি ঘোষণা হবে।”
টেষ্ট চ্যাম্পিয়নশীপে শীর্ষ ৯ দল ৬টি সিরিজে একে পরের বিরুদ্ধে সিরিজ খেলবে। সেখান থেকে বেশি পয়েন্ট পাওয়া শীর্ষ ২ দল আগামীবছর জুনে লর্ডে ফাইনাল খেলবে।
ভারত বর্তমান এই পয়েন্টস টেবিলের শীর্ষে রয়েছে, চারটি সিরিজ খেলেছে এবং তারপরে অস্ট্রেলিয়া রয়েছে যারা একটি সিরিজ কম খেলেছে।
নিউজক্রিকেট/আরআর
