কারান আমাদের কমপ্লিট ক্রিকেটার: ধোনি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি আইপিএলে মোটেও ভালো সময় যাচ্ছে না ধোনির চেন্নাইয়ের। টানা দুই ম্যাচ হারের পর গতকাল হায়দরাবাদের বিপক্ষে ২০ রানের জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। আর এই ম্যাচে দারুণ পারফরম্যান্স করেছেন চেন্নাইয়ের ইংলিশ অলরাউন্ডার স্যাম কারান।

ব্যাট হাতে করেছেন ২১ বলে ৩১ রান পরবর্তীতে বোলিংয়েও ছিলেন ফর্মের তুঙ্গে। ৩ ওভার বল করে ১৮ রান খরচায় নিয়েছেন ডেভিড ওয়ার্নারের গুরুত্বপূর্ণ উইকেটটি। গতকাল পারফরম্যান্সের পর কারানকে দলের ‘কমপ্লিট’ ক্রিকেটার হিসেবে আখ্যা দিয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

ম্যাচ শেষে ধোনি বলেছেন, ”আমরা একজন বাড়তি স্পিনার কাজে লাগিয়েছিলাম কারণ একজন ভারতীয় ব্যাটসম্যান ভালো খেলেনি। এই কারণে স্যাম কারানকে নামানো হয়েছে। সে একজন কমপ্লিট ক্রিকেটার আমাদের জন্য। আপনার দলে একজন পেস বোলিং অলরাউন্ডারকে প্রয়োজন হবে, কারান স্পিনারদের ভালো খেলে এবং আমাদের ১৫-৪৫ রান এনে দিতে পারে।”

গতকাল বোলারদের এই সম্মিলিত পারফরম্যান্সে খুশি চেন্নাই অধিনায়ক ধোনি। বোলাররা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারায় সাফল্য ধরা দিয়েছে বলে মনে করেন তিনি।

ধোনির ভাষ্যমতে,”ফাস্ট বোলারদের উপর অনেক বেশি নির্ভরশীল ছিলাম আমরা। আমি শুধু তাদেরকে বলেছি মাঠে নিজেদের মেলে ধরতে এবং সঠিক জায়গায় বল করতে। এখানে দুই ধরণের পেস বোলিং রয়েছে, একটি হলো সুইং করে আরেকটি করে না, আবার কিছু বলে বাড়তি বাউন্স পাওয়া যায়। যেটা প্রয়োজন ছিল সেটা হলো পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করা। ফাস্ট বোলাররা সেটাই করেছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »