সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছেন মোহাম্মদ সাইফুদ্দিন!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদশ দলে রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। একজন সাকিবকে দুজনের ভুমিকায় দেখা যায়। বাংলাদেশ দলের অধিনায়করা অনেক সময়ই বলে থাকেন সাকিবকে দলে পাওয়া মানে ১২ জন নিয়ে খেলা। তারপরও কোথায় যেন একটা আফসোস থেকে যায় অধিনায়কের মুখে। বলতে পারেন হতাশাও। আর সেটা হলো একজন পেস বোলিং অলরাউন্ডার এর অভাব। সেই শুরু থেকেই এই একটা জায়গায় পিছিয়ে বাংলাদেশ। সেই অভাব কিছুটা হলেও পূরন হয়েছে সাইফুদ্দিন এর আগমনে। সময়ের সাথে সাথে সামর্থ্যের প্রমান রাখছেন এই পেস অলরাউন্ডার।

বাংলাদেশ দলে যে পেস অলরাউন্ডার ছিল না এমন কিন্তু নয়। আফতাব আহমেদ, মুশফিক বাবু, জিয়াউর রহমান, ফরহাদ রেজা এবং মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশর বিশেষ পেস অলরাউন্ডার । কিন্তু কেউ-ই প্রত্যাশা পূরন করতে পারেন নি। দেশের সফল পেস অলরাউন্ডার মাশরাফির ইনজুরি না থাকলে হয়তো একজন পারফেক্ট অলরাউন্ডার এর সার্ভিস পেত বাংলাদেশ। দেশ সেরা এই অধিনায়কের কন্ঠেও একজন পেস অলরাউন্ডার না পাওয়ার আক্ষেপ। তবে তিনি মনে করেন সেই আক্ষেপ ঘুচাতে পারেন সাইফুদ্দিন।

গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ চলাকালীন গণমাধ্যমে মাশরাফি বলেন, ‘একজন সাকিব পেতেই আমাদের অনেক সময় লাগছে। এছাড়া একজন পেস বোলিং অলরাউন্ডার আমার ক্যারিয়ারের শুরু থেকেই খুঁজে বেড়ানো হচ্ছে। শেষপর্যন্ত সাইফউদ্দিনকে পাওয়া গেলো। আমি সবসময় মনে করি যে, এই দলের একটা মূল্যবান সম্পদ সাইফউদ্দিন, খুবই প্রতিভাবান ক্রিকেটার। ও এমন একজন ক্রিকেটার, যাকে আমি চিন্তা করি যে ১০-১২ বছর বাংলদেশ ক্রিকেটকে সার্ভিস দেবে।’

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২২ টি ওডিআই এবং ১৫ টি টি টুয়েন্টি ম্যাচ খেলেছেম। ব্যাট হাতে ৩৯৮ রান এবং বল হাতে ৪৫ টি উইকেট নিয়েছেনন তিনি। ওয়ানডেতে ব্যাট হাতে দুটি হাফ সেঞ্চুরিও রয়েছে তার। নতুন বলে লাইন-লেংথ মেইনটেন করে সবাধানি শুরু এবং ডেথ ওভারের কার্যকরী বোলিংয়ে ইতিমধ্যেই অধিনায়কের আস্থার পাত্র হয়ে উঠছেন তিনি।

এই সংক্ষিপ্ত ক্যারিয়ারে অনেক বারই ছোটখাটো ইনজুরির সম্মুখীন হয়েছেন সাইফুদ্দিন। সেখান থেকে ফিরেও এসেছেন ভালোভাবেই।দীর্ঘদিন পর মাঠে ফিরলেও মানিয়ে নিতে সমস্যা হয় না তার। করোনার পরবর্তী সময়ে সংক্ষিপ্ত ফর্মেটে ফেরার ম্যাচেও সেই পুরনো সাইফুদ্দিন কে দেখা গেল।

প্রেসিডেন্ট’স কাপে তামিম একাদশের হয়ে মাহমুদুল্লাহ রিয়াদ একাদশের বিপক্ষে ব্যাট ১২ রান করেছেন। বল হাতে ছিলেন দূর্দান্ত। নতুন বলে ৪ ওভার বল করে ১ মিডেনে ৮ রানে নিয়েছেন ২ উইকেট। দূর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেছেন লিটন দাসকে। এখন পর্যন্ত নিজের সামর্থ্যের ছাপ রেখে যাচ্ছেন সাইফুদ্দিন। জাতীয় দলের হয়ে তার এই পারফরম্যান্স গুরুত্বপূর্ণ।

নিউজক্রিকেট/ রাসেল

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »