নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে নিজেকে যেন একদমই হারিয়ে ফেলেছেন অস্ট্রেলিয়ান বিধ্বংসী ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। দলের জার্সিতে তিনি যতটা উজ্বল ঠিক ততটাই অনুজ্বল এবারের আইপিএল আসরে।
অস্ট্রেলিয়ার হয়ে ম্যাক্সওয়েল এখনো পর্যন্ত খেলেছেন ৬৪টি টি-টোয়েন্টি। স্ট্রাইক রেট ১৫৮.৩৬, গড় ৩৩.৫২। অপরদিকে আইপিএলের পরিসংখ্যান দেখলে বোঝা যাবে ঘাপল কোথায়? এখন পর্যন্ত খেলা আইপিএলে ৭৬ ম্যাচে এই অজি ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ১৫৬.৭৮ এবং গড় ২২.৩৮। ব্যাটিং গড়ের বিশাল ফারাকই বলে দিচ্ছে আইপিএলে কতটা অধারাবাহিক এই অস্ট্রেলিয়ান তারকা।
চলতি আসরে তাঁর এই ব্যর্থতার মূল কারণ হিসেবে তিনি উল্লেখ করেন ব্যাটিং পজিশনের পরিবর্তনের বিষয়টিকে। সম্প্রতি সংবাদসংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান ম্যাক্সওয়েল। তিনি বলেন, ‘আইপিএলে আমার ভূমিকা সম্ভবত বেশিরভাগ খেলাতেই পরিবর্তিত হয়েছে। আইপিএলে, অনেক দল তাদের দলকে বেশ কয়েকবার পরিবর্তন করে। অস্ট্রেলিয়ান সেটআপে বেশিরভাগ ম্যাচের জন্য আমাদের একই একাদশ ব্যবহার করযা হয়, আমরা সবাই আমাদের ভূমিকা সত্যিই জানি। আমার কাজটা অনেকটা কেকের দেয়া শেষ প্রলেপের মতো, সেই সঙ্গে টপ চারকে সাহায্য করা। আমার ব্যাটিংয়ের সুযোগ কম। এটা অবশ্যই শিক্ষণীয় বিষয় আমার কাছে এটি ভিন্নধর্মী এক চ্যালেঞ্জ।’
নিউজক্রিকেট/শাওন
