যুবাদের এশিয়া কাপ স্থগিত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

মহামারী করোনা ক্রিকেটকে পিছিয়ে দিয়েছে পুরো এক বছর। স্থগিত হরেছে বড় বড় সিরিজ ও টুর্নামেন্ট। এবার সেই স্থগিতের দলে যোগ হলো অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ। ক’রোনা ভাইরাসের কারণে স্থগিত করা হলো আসন্ন যুব এশিয়া কাপ। যুব এশিয়া কাপ স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

ক’রোনার কারণে একের পর এক সিরিজ স্থগিত হয়েছে। যেমনকি এই বছর আয়োজন করার কথা ছিল আইসিসির মেগা ইভেন্ট টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু অস্ট্রেলিয়ায় ক’রোনার প্রাদুর্ভাব না কমাতে সেটি পেছানো হয়েছে। এমনকি এই বছর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া কাপও। সেটিও আপাতত স্থগিত করা হয়েছে। বড়দের এশিয়া কাপ আগেই স্থগিত হলেও খুলে ছিল যুবাদের টা। এবার স্থগিত করা হলো যুবা এশিয়া কাপ।

সকল সদস্যের মন্তব্য নিয়েই এবারের যুব এশিয়া কাপ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এসিসি জানায় ২০২১ সালে আয়োজন করা হতে পারে যুবাদের এশিয়া কাপ। যুবা এশিয়া কাপে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, রানার্স আপ বাংলাদেশ। ভারতের বিপক্ষে সেবার ফাইনাল হেরেছিল বাংলাদেশ।

নিউজ ক্রিকেট/ সুফিয়ান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »