নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ফর্ম ফিটনেস সবকিছুই অনুকূলে ছিল তারপরেও ২০১৮ সালে হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এবি ডি ভিলিয়ার্স। প্রোটিয়া এই ব্যাটসম্যানের এমন হটকারী সিদ্ধান্তে চমকে গিয়েছিল পুরো ক্রিকেট বিশ্ব। এরপর অনেকে বলেছেন তাকে ফিরে আসতে এবার সেই খাতায় যুক্ত হলেন ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী।
সর্বশেষ ভিলিয়ার্স নিজেও আন্তর্জাতিক ক্রিকেটের ফেরার ইঙ্গিত দিয়েছেন। তবে করোনার কারণে এই প্রোটিয়া তারকার সব পরিকল্পনা ভেস্তে গিয়েছে। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ ছন্দে আছেন তিনি। শেষ ম্যাচে ব্যাট করতে নেমে ৬ ছক্কা ও ৫ চারের সাহায্যে ৩৩ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলেন তিনি। তাইত ম্যাচ শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার আহ্বান জানিয়েছেন শাস্ত্রী। ভারতের এই হেডকোচ মনে করেন, অবসর ভেঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার এটাই সঠিক সময়।
এক টুইটবার্তায় ভারতের সাবেক এই ব্যাটসম্যান লিখেছেন,”সে তার মুল্য বুঝিয়েছে। গতরাতে যা দেখেছি তা অবাস্তব ছিল। সে যেভাবে পারফর্ম করছে তাতে তার অবসর ভেঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসা উচিত। তার আরও ভালো খেলার সুযোগ আছে।’’
