অভিষেকের অপেক্ষায় বাবর আজম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পাকিস্তান ক্রিকেট দল গত বছরের অক্টোবর মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিল। এরপর কেটে গেছে দীর্ঘ ১ বছর, এসেছে নতুন নেতৃত্ব। সরফরাজ আহমেদকে দলের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বাবর আজমকে টি-টোয়েন্টি ও ওয়ানডে দলের অধিনায়ক ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

করোনার প্রকোপ কাটিয়ে ধীরে ধীরে সব দল মাঠে ফিরছে। দীর্ঘ বিরতি শেষে ইংল্যান্ড সফর করে পাকিস্তান দল সেখানে ৩টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেলেছিলল। কিন্তু ওয়ানডে ম্যাচ আর খেলা হয়ে ওঠেনি দলটির। এখন পর্যন্ত ৮টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিলেও ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হয়নি বাবরের।

অবশেষে চলতি মাসের শেষে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ক্রিকেটে ফিরছে পাকিস্তান। ঘরের মাঠে ওযানডে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে দেশকে নেতৃত্ব দেয়াটাও তাই বাবরের জন্য বেশ সম্মানের ও সৌভাগ্যের। এ বিষয়ে বাবর বলেছেন, ‘ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের অধিনায়ক হতে পারা আমার জন্য অনেক সম্মানের। এক দশক ধরে পাকিস্তানে কোন ক্রিকেট হয়নি। আমরা খেলোয়াড়রা বাইরের দেশে সিরিজ খেলতে বাধ্য হয়েছি। তাই ঘরের মাঠে দেশকে নেতৃত্ব দিতে পেরে আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি।’

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৩০ অক্টোবর। এরপর দ্বিতীয় ওয়ানডে ১ নভেম্বর এবং সিরিজের শেষ ওয়ানডে মাঠে গড়াবে ৩ নভেম্বর। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »