নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৩তম আসরের ২৯ তম ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখামুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। উক্ত ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে ২০ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস।
টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রানের সংগ্রহ দাঁড় করায় চেন্নাই সুপার কিংস।চেন্নাইয়ের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪২ রান করেন শেন ওয়াটসন। এছাড়া আম্বতি রাইডু ও
স্যাম ক্যারানের ব্যাট থেকে আসে যথাক্রমে ৪১ ও ৩১ রান। বল হাতে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে সন্দিপ শর্মা, খলিল আহমেদ ও নাটারজান প্রত্যেকের শিকার দুটি করে উইকেট।
১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলতে সক্ষম হয়
সানরাইজার্স হায়দ্রাবাদ। যার ফলে ২০ রানের ব্যবধানে ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় হায়দ্রাবাদকে।
সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে কেন উইলিয়ামসনের
৫৭ ব্যাতীত আর কোন ব্যাটসম্যান উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি। চেন্নাইয়ের হয়ে বল হাতে কারান শর্মা ও ডুয়াইন ব্রাভো নেন দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
চেন্নাই সুপার কিংস: ১৬৭-৬ (২০)
ওয়াটসন ৪২, রাইডু ৪১
সন্দিপ শর্মা: ৪-০-১৯-২
সানরাইজার্স হায়দ্রাবাদ: ১৪৭-৮ (২০)
উইলিয়ামসন ৫৭
ব্রাভো: ৩-০-২৫-২
ফলাফল: চেন্নাই সুপার কিংস ২০ রানে জয়ী।
