মাহমুদউল্লাহ একাদশের প্রথম জয়, ম্যাচ সেরা রুবেল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

লক্ষ্যটা ছিল মাত্র ১০৪ রানের। ম্যাচের শুরুতেই ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ একাদশের স্কোরবোর্ডে কোন রান যোগ না হতেই হারিয়ে বসে টপ অর্ডারের ৩ ব্যাটসম্যানকে। পরবর্তীতে মিডল অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় প্রেসিডেন্ট’স কাপে প্রথম জয় পেয়েছে মাহমুদউল্লাহ একাদশ। মুমিনুল হকের ৩৯ এবং নুরুল হাসানের অপরাজিত ৪১ রানের ওপর ভর করে ৫ উইকেটের বড় জয় তুলে নিয়েছে দলটি।

ইনিংসের শুরুতে ০ রানে ৩ উইকেট হারিয়ে বসা দলটিকে বিপদ থেকে টেনে তোলার দায়িত্বে ব্যাটিং করতে থাকেন অধিনায়ক মাহমুদউল্লাহ এবং মুমিনুল। এরপর তারা দুজন বিদায় নিলে শেষ পর্যন্ত ক্রিজে থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সোহান এবং সাব্বির।

এর আগে দিনের শুরুতে টসে হেরে ব্যাট করতে নামে তামিম একাদশ। কিন্তু মাহমুদউল্লাহ একাদশের বোলিং তোপে স্থায়ী হতে পারেনি কোন ব্যাটসম্যান যে কারণে ১০৩ রানে গিয়ে থামে তামিম একাদশের ব্যাটিং। সর্বোচ্চ ২৫ রান এসেছে এনামুল হক বিজয় এবং তানজিদ তামিমের ব্যাট থেকে। বল হাতে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন পেসার রুবেল হোসেন। তাঁর দুর্দান্ত বোলিংয়েই দিশেহারা হয়ে পড়েন তামিম একাদশের ব্যাটসম্যানরা। ১৬ রান খরচায় তিন উইকেট নিয়েছেন তিনি।

ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন পেসার রুবেল হোসেন।

সংক্ষিপ্ত স্কোরঃ

তামিম একাদশঃ ১০৩ অল আউট (২৩.১ ওভার) (তামিম ২, তানজিদ ২৫, আনামুল ২৫, মিঠুন ০, দিপু ১, মোসাদ্দেক ৫, সাইফউদ্দিন ১২, মেহেদি হাসান ১৯, তাইজুল ১, শরিফুল ৪, মুস্তাফিজ ০*; রুবেল ৩/১৬, সুমন ৩/৩১, আমিনুল ২/১৭, মিরাজ ২/২)

মাহমুদউল্লাহ একাদশঃ ১০৬/৫ (২৭ ওভার) (লিটন ০, নাঈম ০, ইমরুল ০, মুমিনুল ৩৯, নুরুল ৪১, সাব্বির ৪; সাইফউদ্দিন ২/৮, মুস্তাফিজ ১/১৪, তাইজুল ২/২৭)

 

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »