আইপিএলে কোহলি-ভিলিয়ার্সের রেকর্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলে গতকালের (সোমবার) একমাত্র ম্যাচে শারজাহতে কলকাতা নাইট রাইডার্সকে ৮২ রানের বড় ব্যবধানে হারিয়ে দশ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের তিনে অবস্থান করছে ব্যাঙ্গালুরু।

এই ম্যাচে ভিরাট ও এবিডি ভিলিয়ার্সের অনবদ্য ১০০ রানের জুটিতে প্রথম আইপিএল জুটি হিসেবে ৩০০০ রানের মাইলফলক স্পর্শ করেন এই দু’জন। এবারের আসরের প্রথম শতরানের জুটি গড়েন তারা। এছাড়া এ পর্যন্ত আইপিএলে দশবার শত রানের জুটি গড়েছেন ভিরাট-এবিডি। এর মধ্যে একবারে ২০০ রানের জুটির রেকর্ডও রয়েছে এই দু’জনের।

শারজাহর ছোট বাউন্ডারিতে শুরুতে ধীর গতিতে খেললেও তৃতীয় উইকেটে ডিভিলিয়ার্স-কোহলির ৪৬ বলে ১০০ রানের অনবদ্য জুটিতে ২০ ওভারে শেষে ২ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করে ব্যাঙ্গালুরু। দলীয় ৬৭ রানে পাডিকল আউট হলে অনেকটাই ধীর গতিতে খেলতে থাকেন ফিঞ্চ ও কোহলি। ৯৪ রানে ফিঞ্চ ফিরলে মাঠে আসেন এবিডি। এরপরই শারজাহতে ছক্কার ঝড়! ৬ ছক্কা ও ৫ চারে ৩৩ বলে করেন ৭৩ রান।

জবাবে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে সুন্দর-চাহালদের বোলিং জাদুতে ৯ উইকেটে মাত্র ১১২ রান করতে সক্ষম হয় কলকাতা।

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »