নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গত মার্চে জাতীয় দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ান মাশরাফি বিন মর্তুজা। তার পরিবর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়ানডে অধিনায়ক হিসেবে বেছে নেন তামিম ইকবালকে। তারপর পাকিস্তানের বিপক্ষে একমাত্র ওয়ানডে ম্যাচ দিয়েই নতুন দায়িত্ব শুরু করার কথা ছিল তাঁর। করোনার জন্য তা আর সম্ভব হয়নি। ডিপিএলে প্রাইম ব্যাংকের হয়ে এক ম্যাচে নেতৃত্ব দিয়ে দলকে জয় উপহার দিয়েছিলেন তামিম। তাই এই টূর্নামেন্টে আলাদাভাবে চোখ থাকবে অধিনায়ক তামিমের দিকে।
ক্রিকেট খেলায় গুরুত্বপূর্ণ পদ হচ্ছে অধিনায়ক। দল হিসাবে ভালো করতে হলে সামনে থেকে নেতৃত্ব দিতে হয় তাকে। নেতৃত্ব গুনে দলের প্রতিটা খেলোয়াড়ের সেরাটা বের করে আনার দায়িত্ব একজন অধিনায়কের। একটা প্রাণহীন ম্যাচেও রোমাঞ্চ ছড়াতে পারে অধিনায়কের বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত। হুটহাট সিদ্ধান্ত পরিবর্তন করতে অনেক সময়ই ঝুঁকি নিতে হয় তাকে। আর ঝুঁকি নিয়ে সফল হওয়াটাই একজন আদর্শ অধিনায়কের কাজ। আর এই কাজটি যারা করতে পারেন তারাই সফল অধিনায়ক।
অধিনায়ক হিসাবে এবারই প্রথম নন তামিম ইকবাল। গত বিশ্বকাপ শেষে শ্রীলংকা সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিয়েছেন তিনি। অবশ্য ফলাফল ভালো হয়নি সেবার। তার নেতৃত্বে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছিল দল। গত ডিপিএলে প্রাইম ব্যাংকের হয়ে এক ম্যাচে নেতৃত্ব দিয়েই জয় পেয়েছিলেন তিনি। করোনার জন্য খেলা স্থাগিত হওয়ার জন্য এক ম্যাচেই থামতে হয়েছিল তাঁর।
প্রেসিডেন্ট’স কাপে তামিম একাদশের নেতৃত্ব দিবেন তিনি। দল হিসাবে কতটা ভালো করবেন, অন্যান্য খেলোয়াড়দের দিকেও কতটা নজর রাখেন, তার নেতৃত্বকে সবাই কিভাবে নেয়, সবকিছুই ফুটে উঠবে এই টূর্নামেন্টে। দেশের একজন সেরা ক্রিকেটার তামিম ইকবাল তার দীর্ঘদিনের অভিজ্ঞাতকে পুঁজি করে অধিনায়ক হিসাবে ভালো করবেন এটাই প্রত্যাশা।
এছাড়াও জাতীয় দলের কোচ রাসেল ডমিঙ্গো কিংবা ক্রিকেট বোর্ডের কাছেও অধিনায়ক হিসেবে নিজের গ্রহণযোগ্যতা ফুটিয়ে তোলার জন্য তামিমের সামনে এটিই সবচেয়ে ভালো সুযোগ। ইতিমধ্যে কোচ জানিয়েছেন, তিনি অধিনায়ক তামিমকে দেখতে মুখিয়ে আছেন। এখন দেখার বিষয় অধিনায়ক তামিম মাঠে নিজেকে কতটা মেলে ধরতে পারেন পারেন।
নিউজক্রিকেট/ রাসেল
