জেলা ও বিভাগীয় কোচদের চিকিৎসা সেবা নিশ্চিত করবে বিসিসিএ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেট কোচেস এসোসিয়েশনের একাডেমি, জেলা ও বিভাগীয় সকল সম্মানিত কোচদের পরিবারের স্ত্রী সন্তান বাবা মা ভাই বোন এবং তাদের সহকারীদের চিকিৎসা সহায়তা প্রদান করবে।

রাজধানীর রিলায়েন্স জেনারেল ও রেনাল হাসপাতাল লিমিটেডে সন্মানিত কোচদের প্রয়োজনীয় সব চিকিৎসা সকল সেবা প্রদান করবে বিসিসিএ।

জানা যায়, এই হাসপাতালে সকল ধরণের সুযোগ সুবিধা ও হেলথ কার্ড এবং ৪০% ডিসকাউন্ট কর্পোরেট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আগামী ১৭ অক্টোবর শনিবার সন্ধ্যা ৭ টায় রিলায়েন্স হাসপাতাল ও গ্রীণ ভিউতে অনুষ্ঠিত হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্ব স্ব সংগঠনের সম্মানিত।

বিসিসিএ’র প্রধান সমন্বয়কারী আমিরুজ্জামান আমির বাবু নিউজ ক্রিকেট ২৪ ডট কমকে জানান, ‘আমরা চাইবো মহান সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সুস্থ রাখুন। নিরাপদ রাখুন। সবাইকে নিয়ে ভালো রাখুন। আমাদের পারিবারিক ও সামাজিক জীবনে হঠাৎ করে আসা শারীরিক বিপদ আপদ থেকে যাতে বাংলাদেশ ক্রিকেট কোচেস এসোসিয়েশন তার সকল সম্মানিত কোচ সদস্যদের পাশে থাকতে পারে, এটি তারই একটি যুগান্তকারী প্রচেস্টা।’

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »