ঘরের মাঠে সিরিজ আয়োজনে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

করোনার কারণে অনেক দেশের ক্রিকেট এখনো মাঠে ফিরেনি। তবে দ্রতুই দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ আয়োজন করতে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা দলের প্রধান কোচ মিকি আর্থার। তবে করোনার কারণে স্থগিত হওয়া সিরিজগুলো নিয়ে এখনও তেমন কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছে না ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

চলতি বছরের মার্চে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে গিয়েছিল ইংল্যান্ড। করোনা পরিস্থিতির কারণে সিরিজটি স্থগিত করে দেশে ফিরে যায় ইংল্যান্ড। আগামী বছরের জানুয়ারি এই স্থগিত সিরিজটি আয়োজনের জন্য আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা।

ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর লক্ষ্য নিয়ে আর্থার বলেন, ‘আমরা ক্রিকেট ফেরাতে চাই এবং অন্যথায় আমাদের ভ্যাকসিনের জন্য অপেক্ষা করে সব বন্ধ রাখতে হবে। আমি বেশ ইতিবাচক। আমি আশাবাদী ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা এবং এরপর ইংল্যান্ড সিরিজ দিয়ে ২০২১ সালে ব্যস্ত সূচি শুরু করবো।’

লঙ্কান ক্রিকেট বোর্ড মাঠে ক্রিকেট ফেরাতে কঠোর পরিশ্রম করছে বলে জানিয়েছেন আর্থার। তিনি আরো বলেন, ‘শ্রীলঙ্কা খেলা ফেরাতে তাদের দৌড়ঝাঁপ শুরু করেছে। প্রধান নির্বাহী থেকে প্রেসিডেন্ট সবাই খেলা ফেরানোর জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে।’

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »