নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দীর্ঘ অপেক্ষা ও সকল শঙ্কার কালো মেঘ উড়িয়ে দিয়ে অবশেষে প্রতিযোগীতামূলক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশে। বিসিবি আয়োজিত প্রেসিডেন্ট কাপ দিয়ে আবারো বাইশ গজে ফিরেছে টাইগার ক্রিকেটাররা। বাইশ গজে প্রত্যাবর্তনে প্রেসিডেন্টস কাপের প্রথম ম্যাচ ইতিমধ্যে গড়িয়েছে মাঠে। ধারাবাহীকতা বজায় রেখে আজ আবারো মাঠে নামবে ক্রিকেটাররা। চলতি প্রেসিডেন্টস কাপের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে তামিম একাদশ ও মাহমুদুল্লাহ একাদশ।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ হার দিয়ে শুরু করেছে মাহমুদুল্লাহ একাদশ, অন্যদিকে আজকের ম্যাচ দিয়ে
প্রেসিডেন্টস কাপ শুরুর অপেক্ষায় তামিম বাহিনী।
উদ্বোধনী ম্যাচে শান্ত একাদশের মুখোমুখি হয়েছিল মাহমুদুল্লাহ একাদশ। যদিও প্রথম ম্যাচটি সুখকর ছিল না রিয়াদ বাহিনীর। শান্ত একাদশের বিপক্ষে ৪ উইকেটের হার নিয়ে টুর্নামেন্ট শুরু করে তারা। প্রথম ম্যাচের পরাজয় ভুলে টুর্নামেন্টে টিকে থাকার লক্ষ্যে আজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে মাহমুদুল্লাহ বাহিনী। প্রথম ম্যাচে ব্যর্থ লিটন-নাঈমদের পাশাপাশি কাপ্তান মাহমুদুল্লাহ আজকের ম্যাচে তাকিয়ে থাকবেন ইমরুল সাব্বিরদের মতো অভিজ্ঞদের দিকে।
অপরদিকে আজকে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে তামিম একাদশ। অভিজ্ঞ ও তরুনদের নিয়ে বেশ গুছানো একটি দল তামিম একাদশের। ব্যাট হাতে অভিজ্ঞ তামিম ইকবালের সাথে দেখা যাবে জুনিয়র তামিম! তানজিদ হাসান তামিমকে।।এছাড়া মোসাদ্দেক মিথুনদের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানদের সাথে তামিমের দলে দেখা যাবে অনু-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীকে। বল হাতেও বেশ শক্তিশালী ইউনিক তামিম একাদশের সাইফুদ্দিন,শফিউল, খালেদ ও শরিফুলের মতো অভিজ্ঞ ও তারন্য নির্ভর পেস ইউনিটের পাশাপাশি অভিজ্ঞ তাইজুল ইসলাম ও তরুন মিনহাজুল আফ্রিদিদের নিয়ে স্পিন ইউনিট দলটির।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জয়ের বিকল্প আর কিছু ভাবছেন না তামিম একাদশের দলপতি তামিম ইকবাল খান। নিজেদের ভাল প্রস্তুতি ও ম্যাচের লক্ষ্যের কথা জানাতে গিয়ে তামিম বলেন: এটি আমাদের প্রথম ম্যাচ। আমাদের প্রস্তুতিও ভাল হয়েছে। অভিজ্ঞ ও তরুনদের নিয়ে মোটামুটি গুছানো একটি দল আমাদের। অনু-১৯ দলের বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার আছে দলে, ওদের সাথে বেশ ভাল অভিজ্ঞতা হয়েছে। দলের সিনিয়রদের প্রতিও আস্থা আছে আমার। আশা করছি সবমিলিয়ে দারুণ উপভোগ্য একটি ম্যাচ হতে যাচ্ছে।
প্রথম ম্যাচের তিক্ত হারের বেদনা ভুলে গিয়ে রিয়াদ একাদশ পারবে কি ঘুরে দাঁড়াতে? নিজেদের প্রথম ম্যাচে অভিজ্ঞ ও তরুনকদের নিয়ে তামিম একাদশ করবে বাজিমাত? এই প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষায় থাকতে হবে ম্যাচ শেষ অব্দী।
নিউজক্রিকেট/ মারুফ ইসলাম ইফতি
