হার্ড হিটার না পুরো দস্তুর ব্যাটসম্যান হতে চান সাব্বির!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সাব্বির রহমানের নাম শুনলে মনে আসে হার্ড হিটিং ব্যাটিং, বড় বড় ছক্কা, কম বলে বেশি রান করা। সাব্বিরকে তুলনা করা হতো ম্যাক্সওয়েল দের সাথে। তবে ধীরে ধীরে হারিয়ে গেছেন সাব্বির, সুযোগ পেয়েও কাজে না লাগিয়ে হারিয়ে গেছেন তিনি। তবে সাব্বির আবার ফিরতে চান, তবে হার্ড হিটার রূপে না, পুরদন্তুর ব্যাটসম্যান হিসেবে।

সাব্বির জাতীয় দলের বাইরে বিশ্বকাপের পরে থেকেই, এরপর করোনা আঘাত ক্রিকেট থেকেই পাঠিয়েছে দূরে। তবে সাব্বির বসে থাকেননি, এই সময়ে কাজ করেছেন ব্যাটিং এর উন্নতির জন্য। সাব্বির কাজ করেছেন ব্যাটিং স্টানস, স্টাইক রোটেট, আর স্পিনের বিপক্ষে ফুট ওয়ার্ক নিয়ে। হার্ড হিটার সাব্বির পুরনো তকমা পিছনে ফেলে ফিরতে চাচ্ছেন পুরো দস্তুর ব্যাটসম্যান হিসেবে।

সাব্বির বলেন , এখন আমার কাছে মূল বিষয় হচ্ছে প্রপার ব্যাটসম্যান হয়ে খেলা, এবং দলকে ভালো কিছু দিয়ে শেষ করেই আমার চ্যালেঞ্জ। আমি স্পিন এর বিরুদ্ধে স্ট্যানস নিয়ে কাজ করেছি,সবাই জানে আমি লেগ সাইডে স্ট্রং, কিন্তু অফ সাইডে ফিফটি ফিফটি, এটা নিয়ে কাজ করার চেষ্টা করেছি।

সাব্বির চান নতুন এক সাব্বিরকে, হার্ড হিটার তকমা ভুলে প্রপার ব্যাটসম্যান হতে। তবে তার ক্যারিয়ারে ব্যর্থতার কারণ জানতে গিয়ে নিজেই বলেন, আগে ইয়াং ছিলাম ছয় চার মারতে পছন্দ করতাম, এ কারণে ২০/৩০ এর পরে ইনিংস বড় করতে পারি নাই।ওগুলো জরুরি ছিল আমার লাইফে, ওগুলো বড় করতে পারলে হয়ত আজকে আমি খুব ভালো পজিশনে থাকতে পারতাম।আমার কাছে মনে হয় ঐ ছোট ভুল গুলো না করলে আমি ভালো অবস্থানে থাকতে পারতাম।

বিসিবি প্রেসিডেন্ট কাপ সাব্বিরের জন্য বড় সুযোগ, ভালো করতে পারলে আবারো আসতে পারে সুযোগ, সাব্বির মনে করেন, বিসিবি কে ধন্যবাদ আপনাকে খেলার সুযোগ দিয়েছে, ইনশাআল্লাহ এটাকে ১০০ তে ১০০ কাজে লাগানোর চেষ্টা করবো, চেষ্টা করবো ভালো কিছু করার।

গতকাল সাব্বির খেলেছেন প্রেসিডেন্ট কাপের প্রথম ম্যাচ। সাব্বির প্রথম ম্যাচে খেলেছেন আত্মবিশ্বাসের সাথেই, রানও করেছেন ২২।তবে তার ব্যাটিংয়ে দেখা গেছে ভিন্নতা। আগের মতো নেই তাড়াহুড়া, ধৈর্য্য নিয়ে করেছেন ব্যাটিং, টাইমিং ও ভালোই হচ্ছিলো। ফুট ওয়ারকেও ছিলো পরিবর্তন। সব মিলিয়ে দেখা মিলেছে নতুন সাব্বিরের , এ যেন সেই হার্ড হিটার সাব্বির নয়। এবার দেখার পালা বাকি ম্যাচ গুলোতে নিজেকে কিভাবে প্রমান করেন সাব্বির।

নিউজ ক্রিকেট/ সুফিয়ান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »