আইপিএলে বেঙ্গালুরুর কাছে বিধ্বস্ত কলকাতা!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৩তম আসরের ২৮তম ম্যাচে সারজা ক্রিকেট স্টেডিয়ামে মুখামুখি হয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। উক্ত ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৮২ রানের বিশাল ব্যবধানে হেরেছে কলকাতা নাইট রাইডার্স।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে এবিডি ভিলিয়ার্স ও বেঙ্গালুরুর টপ অর্ডারের ব্যাটসম্যানদের কল্যানে
নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
বেঙ্গালুরুর হয়ে মাত্র ৩৩ বলে ৬ ছক্কা ও ৫ চারে অপরাজিত ৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এবিডি ভিলিয়ার্স। এছাড়া অ্যারন ফিঞ্চ ৪৭, বিরাট কোহলী ৩৩, ও দেবদূত প্যাডিক্যাল করেন ৩২ রান। কলকাতার হয়ে বল হাতে প্রাসিদ ও রাসেলের শিকার একটি করে উইকেট।

১৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বেঙ্গালুরুর বোলারদের বিধ্বংসী বোলিংয়ে দাঁড়াতে পারেনি কলকাতার ব্যাটসম্যানরা। ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে ১১২ রানের বেশি তুলতে পারেনি কলকাতা। যার ফলে ৮২ রানের বিশাল ব্যবধানে ম্যাচ হারে নাইট রাইডার্সরা। কলকাতার হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৪ রান আসে ওপেনার শিভমান গিলের ব্যাট থেকে। বেঙ্গালুরুর হয়ে বল হাতে ওয়াশিংটন সুন্দর ও ক্রিস মরিস দুটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১৯৪-২ (২০)
ভিলিয়ার্স ৭৩*, ফিঞ্চ ৪৭
প্রাসিদ: ৪-০-৪২-১

কলকাতা নাইট রাইডার্স: ১১২-৯ (২০)
গিল ৩৪, রাসেল ১৬
মরিস: ৪-০-১৭-২

ফলাফল: রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৮২ রানে জয়ী।

নিউজক্রিকেট / ইফতি

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »