নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে ইঞ্জুরির কারণে ছিটকে গেলেন দিল্লি ক্যাপিটালসের পেস বোলার ইশান্ত শর্মা। তিনি শীগ্রই ভারত ফেরত যাবেন।
বেশ কিছুদিন ধরেই তিনি আগের চোটের সমস্যায় ভুগছিলেন। আইপিএল শুরু আগেও ইঞ্জুরি ছিলো। ফলে শুরুতে মাঠে না নামা হলেও তিনি সানরাইর্জারস হায়দ্রাবাদের বিরুদ্ধে একটি ম্যাচে মাঠে নামেন। তবে সে ম্যাচে উইকেট শূন্য থাকেন তিনি।
এরপর আর একটি ম্যাচেও নামার সুযোগ হয়নি ইশান্তের। ইঞ্জুরির সমস্যা তাকে আর মাঠে নামতে দেয়নি আজ এক বিজ্ঞপ্তিতে ইশান্তের পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার কথা জানান দিল্লি টিম ম্যানেজমেন্ট। তারা জানান মাসেক টিয়ারের কারণে তার লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে।
এই ব্যাপারে তারা বলেন, “ইশান্তকে তার ছাড়তে হচ্ছে দলের সঙ্গ। তবে দল তার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেছে। বিবৃতিতে দিল্লি ক্যাপিটালস জানায়, ‘দুর্ভাগ্যজনকভাবে, এই ইঞ্জুরি ইশান্তকে ড্রিম ইলেভেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২০ আসর থেকে ছিটকে ফেলেছে। দিল্লি ক্যাপিটালসের সবাই তার দ্রুত সুস্থতা প্রত্যাশা করছে।”
তবে এবারের আইপিএল বেশ ভালোই যাচ্ছে দিল্লির। ৭ ম্যাচে ৫ জয় নিয়ে টেবিলের ২য় স্থানে আছে তারা।
নিউজক্রিকেট/আরআর
