নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির চেয়ারম্যান পদটা আপাতত শূন্য। ভারতের শশাঙ্ক মনোহর পদত্যাগ করার পর এই চেয়ার এখনো ফাঁকা। নানান জটিলতার কারণে এই পদে এখনো কাউকে নিয়োগ দিতে পারেনি আইসিসির বোর্ড অফ ডিরেক্টরস।
তবে এখন জানা গেছে এই বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহের ভেতর আইসিসির নতুন চেয়ারম্যান ঘোষণা করা হবে। আইসিসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ব্যাপারটি নিশ্চিত করেছেন।
আইসিসি ইতিমধ্যে তার সদস্য দেশ গুলো কাছে সসম্ভাব্য চেয়ারম্যানের নাম চেয়ে চিঠি পাঠিয়েছে। দেশগুলো থেকে দেয়া নাম থেকেই আইসিসির নতুন চেয়ারম্যান পাওয়া যাবে। আগামী ১৮ অক্টোবরের ভেতর এই নাম পাঠিয়ে দেয়ার জন্য বলা হয়। তবে কোন নিয়মে এই পদ চুড়ান্ত করা হবে সেটি আইসিসি জানায়নি।
আইসিসি তাদের বিজ্ঞপ্তিতে লিখে, ‘আইসিসির সংবিধান অনুসারে, চেয়ারম্যান নির্বাচন করা যাবে শুধুমাত্র বর্তমান বোর্ড ডিরেক্টর কিংবা সাবেক বোর্ড ডিরেক্টরদের মধ্য থেকে। প্রথমত বর্তমান বোর্ড ডিরেক্টরদের মধ্য থেকে কারো নাম প্রস্তাব করতে হবে। না হয়, দ্বিতীয় পর্যায়ে সাবেক কারো নাম প্রস্তাব করা যেতে পারে।’
নিউজক্রিকেট/আরআর
