আইপিএলে যে তারকাদের এখনো একাদশে সুযোগ মেলেনি!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৩ তম আসরের ২৭ টি ম্যাচ ইতিমধ্যে মাঠে গড়িয়েছে। জনপ্রিয় এই টি-টোয়েন্টি লিগের শুরুতে যেসকল তারকা ক্রিকেটারদের দিকে লাইমলাইট ছিল, তাদেরই বেশ কয়েকজনকে এখন অব্দী মাঠে দেখা যায়নি।

চলুন এক নজরে দেখা আসা যাক সারা বিশ্বব্যাপী টি-টোয়েন্টি লিগ গুলো ধাপিয়ে বেড়ানো কোন ক্রিকেটার গুলো এখন অব্দী চলতি আইপিএলে একাদশে সুযোগ পায়নি।

ক্রিস গেইলঃ টি-টোয়েন্টি ম্যাচের তারকাদের মধ্যে ক্রিস গেইল এই নামটি অনেক বড় বিজ্জ্বাপন। অথচ টি-টোয়েন্টির এই মারকুটে ফেরিওয়ালা এখন অব্দী আইপিএলের এবারের আসরে কোন ম্যাচে একাদশে সুযোগ পাননি। বোলারদের জন্য আতঙ্কের নাম ক্রিস গেইল কেন দলে নেই! এই প্রশ্নের উত্তর নেই অনেকের কাছে। সর্বশেষ সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামার কথা থাকলেও, ফুড পয়েজনিংয়ে আক্রান্ত হয়ে একাদশে ফেরা হয়নি তার।

ক্রিস লিন: ক্রিস লিন! অজি ক্রিকেট ও বিগ ব্যাশের মারকুটে ব্যাটসম্যানদের তালিকার প্রথম সারির একজন। টি-টোয়েন্টিতে ১৪২.৮৮ স্ট্রাইক রেটে ব্যাট করা এই বিধ্বংসী ওপেনারকে এখনো মাঠে নামায়নি। মুম্বাই ইন্ডিয়ান্স। কুইন্টেন ডি ককের ফর্মহীনতায় মাঝে দলে ফেরার সুযোগ থাকলেও,সম্প্রতি ডি কক ছন্দে ফিরে আসায় কবে নাগাদ লিনকে সুযোগ দেওয়া হয় তার নিশ্চয়তা নেই।

সন্দিপ লামিচানেঃ নেপাল ক্রিকেটের পোস্টারবয় বলা হয় তাকে। নেপালি এই লেগ স্পিনার তার অসাধারণ প্রতিভায় ইতিমধ্যে নিজের জাত চিনিয়েছেন ক্রিকেট বিশ্বকে। সিপিএল,বিগ ব্যাশ,পিএসএল সহ বড় বড় টুর্নামেন্ট গুলোতে বল হাতে ভেলকি দেখানো ২০ বছর বয়সী এই লেগ স্পিনারকে এখনো কোন ম্যাচে দলে সুযোগ দেয়নি দিল্লি ক্যাপিটাল।

ইমরান তাহির: গতবছর আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ ছন্দে ছিলেন প্রোটিয়া লেগ স্পিনার ইমরান তাহির। গত আসরে চেন্নাইয়ের হয়ে বল হাতে সর্বোচ্চ ২৬ উইকেট নিয়েছিলেন তাহির।
আইপিএলের এবারের আসরেও আগের ঠিকানা চেন্নাই দলের অংশ থাকলেও, এখন অব্দী ম্যাচ হাত ঘুরানোর সুযোগ হয়নি এই লেগ স্পিনারের।

নিউজক্রিকেট / ইফতি

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »