‘যখন স্ক্রিপ্ট তৈরি হয় তখনই ভেবেছি এই চরিত্রের জন্য সেতুপাতিকে বেশি মানাবে!’

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ক্রিকেট ইতিহাসে যদি সেরা স্পিনার বাঁছাই করার কথা বলা হয় তবে প্রথম দুই-একজনের মধ্যে রাখতেই হবে লঙ্কান কিংবদন্তি মুরালিধরনকে। পরিসংখ্যান ঘুটলে দেখা যাবে কতটা ভয়ংকর ছিলেন তিনি বোলিংয়ে। সাদা পোশাকে তার চেয়ে বেশি উইকেট নেই বিশ্বে আর কোনো বোলারের। নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচে ৮০০ উইকেট কোটা পূরণ করেন তিনি। এবার তাই লঙ্কান এই কিংবদন্তির জীবন নিয়ে তৈরি হচ্ছে সিনেমা।

সিনেমার নাম দেয়া হয়েছে ‘৮০০’। যেখানে মুরালিধরনের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তামিল নায়ক বিজয় সেতুপাতিকে। নিজের চরিত্র দেখার অপেক্ষায় আছেন এই লঙ্কান স্পিন কিংবদন্তি। স্ক্রিপ্ট তৈরি হওয়ার পর বিজয়ের কথাই সবার আগে মাথায় এসেছে বলেও জানান তিনি।

মুরালি বলেন, ‘যখন সিনেমাটির স্ক্রিপ্ট তৈরি হয়। আমরা তখনই ভেবেছি এই চরিত্রে সবচেয়ে বেশি মানাবে বিজয় সেতুপাতিকে। আমার মনে হয় সে খুবই মেধাবি অভিনেতা এবং সে আমার বোলিং অ্যাকশন ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারবে। আমার তাকে নিয়ে বিশ্বাস আছে, সে অন্যতম সেরা অভিনেতা। তার ওপর পূর্ণ আস্থা আছে সে সিনেমাটিকে দারুণ করতে পারবে।’

মুরালির মতো একজন কিংবদন্তির চরিত্রে অভিনয় করতে পেরে খুশি বিজয় সেতুপাতিও। মাঠ ও বাইরে মুরালিধরনের গল্পটা সবার জানা উচিত বলে মনে করেন তিনি। এমনকি ব্যক্তি মুরালিকেও তার অসাধারণ লেগেছে বলে জানান বর্তমানে অন্যতম জনপ্রিয় এই অভিনেতা।

তিনি বলেন, ‘আমার মনে হয় সে স্টাম্পের মতো। সে যেখানেই গিয়েছে নিজের চরিত্র এবং ব্যক্তিত্বের স্বাক্ষর রেখেছে। আমি তার ব্যক্তিগত জীবনটাকেও ভালোবেসে ফেলেছি। কারণ ভক্তরা তাকে মাঠে দেখেছে। কিন্তু খুব কম মানুষই মুরালি স্যারকে মাঠ ও মাঠের বাইরে দেখেছে। সে খুব দারুণ একজন মানুষ, তার গল্পটা বলা উচিত।’

 

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »