নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৩তম আসরের ২৭ তম ম্যাচে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখামুখি হয়েছে দিল্লি ক্যাপিটাল ও মুম্বাই ইন্ডিয়ান্স। উক্ত ম্যাচে দিল্লি ক্যাপিটালকে ৫ উইকেট হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
টসে জিতে আগে ব্যাট করে শিখর ধাওয়ান ও সুরেশ আইয়ারের ব্যাটে চড়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬২ রানের সংগ্রহ দাঁড় করে দিল্লি ক্যাপিটাল।
দিল্লির হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৬৯ রান করেন শিখর ধাওয়ান। এছাড়া সুরেশ আইয়ারের ব্যাট থেকে আসে
৪২ রান। বল হাতে মুম্বাইয়ের হয়ে কুনাল পান্ডিয়া দুটি এবং ট্রেন্ট বোল্টের শিকার এক উইকেট।
১৬৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে কুইন্টেন ডি কক ও সুরাইয়াকুমার যাদবের ব্যাটে চড়ে ৫ উইকেটের জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যাট হাতে যাদব ও ডি কক উভয়ে খেলেন ৫৩ রানের ইনিংস।
দিল্লির হয়ে রাবাডার শিকার ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
দিল্লি: ১৬২-৪ (২০)
ধাওয়ান ৬৯ আইয়ার ৪২
কুনাল পান্ডিয়া: ৪-০-২৬-২
মুম্বাই: ১৬৬-৫ (১৯.৪)
ডি কক ৫৩, যাদব ৫৩
রাবাডা: ৪-০-২৮-২
ফলাফল: মুম্বাই ইন্ডিয়ান্স ৫ উইকেটে জয়ী।
নিউজক্রিকেট/ ইফতি
