পন্টিংয়ের কাছ থেকে পুল শট শিখছি : হেটমায়ার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

২২ গজ থেকে অবসর নিয়েছেন কয়েক বছর আগেই। তবে কোচিং ক্যারিয়ার এখনো চালিয়ে যাচ্ছেন, তাইতো দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে কর্তব্যরত রয়েছেন সাবেক অজি কিংবদন্তি রিকি পন্টিংয়। আর তরুণ সব ক্রিকেটাররা তার কাছ থেকে নতুন নতুন সব বিষয় আয়ত্ত করছেন। সর্বশেষ তার কাছ থেকে পুল শট শিখছেন তরুণ ক্যারিবিয়ান ব্যাটসম্যান শিমরন হেটমায়ার। সম্প্রতি প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন এই অজি কিংবদন্তী। বর্তমানে পুরোদমে কোচের ভূমিকা পালন করছেন তিনি। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে পন্টিংয়ের ছায়াই দারুণ পারফরম্যান্স উপহার দিচ্ছে দিল্লি। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি ব্যাটিং দিয়ে প্রায় প্রতি ম্যাচেই কুপোকাত করেছে প্রতিপক্ষকে।

প্রথমদিকে নিশ্চুপ থাকা হেটমায়ারও জ্বলে উঠেছেন ইতমধ্যে। মূলত পন্টিংয়ের দেখানো পথেই সফল হয়েছেন হেটমায়ার। ২৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান তাই বলেছেন, ‘রিকির (পন্টিং) সান্নিধ্যে থাকা দারুণ ব্যাপার। তিবি অনেক ভালো একজন মানুষ। বর্তমানে তিনি আমার পুল শট নিয়ে কাজ করছেন। গত কয়েক ম্যাচে পন্টিং লক্ষ্য করেছেন বোলাররা আমাকে শর্ট বল করে। তাই এখন পর্যন্ত তিনি আমার পুল শট নিয়েই কাজ করছেন।’

শেষ ওভারগুলোতে ব্যাটিংয়ে নেমে ঝড়ো ইনিংস খেলতে পারদর্শী হেটমায়ার। একই সঙ্গে একজন ভালো ফিনিশার হওয়ারও গুণ রয়েছে তাঁর মাঝে। তাই এই ক্যারিবিয়ানকে সেভাবেই (ফিনিশার) তৈরি করছেন পন্টিং। হেটমায়ার আরো বলেন, ‘পন্টিং আমাকে একজন ভালো ফিনিশার হতে শিক্ষা দিচ্ছেন এবং আমি সেদিকে এগিয়ে যাচ্ছি ক্রমান্বয়ে।’

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »