এ বছর মাঠে গড়াবে না বিপিএল!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর এবারের আসর হচ্ছে না! এমনটাই নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। করোনার এই ক্রান্তিকালে ক্রিকেটারদের সুরক্ষা নিশ্চিত করে এমন টুর্নামেন্ট এই মুহুর্তে আয়োজন সম্ভব নয় বলে জানিয়েছে বিসিবি।

করোনার কারনে ক্রিকেটে এই মুহুর্তে অনেক নিয়মকানুন ও বাধ্যবাধকতা এসেছে, যার ফলে হুটহাট
এমন বড় একটি ইভেন্ট পরিচালনা খুব কঠিন। আর তাই আসন্ন বিপিএলের আসর না হওয়ার কথা গনমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবি বস নিজেই।

গনমাধ্যমের সাথে আলাপকালে নাজমুল হাসান পাপন জানান: এই বছর বিপিএল হচ্ছে না। পরিস্থিতি ঠিক থাকলে সামনের বছর দেখা যাবে। আমরা কোন খেলা’ই মিস করতে চাইছি না, তবুও পরিস্থিতির উপর সব নির্ভর করবে। বিপিএল এই মুহুর্তে কোনভাবে সম্ভব না। বিপিএলে বিদেশী প্লেয়ার ও প্রোডাকশনের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, যেটা করোনার এই পরিস্থিতিতে বেশ কঠিন হয়ে যাবে।

করোনার কারনে দীর্ঘ সময় ক্রিকেটের বাইরে ছিল বাংলাদেশ। লম্বা বিরতির পর আজ থেকে বিসিবির প্রেসিডেন্টস কাপ দিয়ে আবারো প্রতিযোগীতামূলক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। ৩৫ লক্ষ টাকার অধিক বাজেটের এই টুর্নামেন্ট শেষে বিসিবির ভাবনায় রয়েছে
কর্পোরেট টুর্নামেন্ট আয়োজনের। পরিস্থিতি অনুযায়ী প্রিমিয়ার লিগও মাঠে গড়াতে পারে। তবে আপাতত বিসিবির ভাবনায় আসন্ন বিপিএল নেই।

নিউজক্রিকেট/ ইফতি মারুফ

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »