আইপিএলে সালমা-জাহানারাদের দল চূড়ান্ত!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নারী আইপিএল খ্যাত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের তিন দলের স্কোয়াড ও ম্যাচ সূচি চূড়ান্ত করেছে আয়োজক বিসিসিআই। নারী আইপিএলে এবার আসরে বাংলাদেশ থেকে দুই জন অংশগ্রহণ করবেন (সালমা-জাহানারা)।যদিও তাদের ঠিকানা ভিন্ন দুটি দলে,নারী আইপিএলে জাহানারা আলম গতবছর মাঠ মাতালে ও সালমা খাতুন এই প্রথম।

ইতিমধ্যেই নারী আইপিএলের দুটি আসর অনুষ্ঠিত হয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নারী তারকা ক্রিকেটাররা অংশগ্রহণ করে থাকেন এই টুর্নামেন্টে।গত বছর ভেলোসিটির হয়ে মাঠ মাতিয়েছিলেন জাহানারা আলম, টুর্নামেন্টে নিজের সেরাটা দিয়েছেন তিনি।গত আসরে ফাইনালে খেলেছিল তার দল,ভালো বোলিং করার পরও হতে হয়েছিল রানার্সআপ। এবারের আসরে ও একই দলের হয়ে মাঠ মাতাবেন তিনি।

সালমা অংশ নেবেন ট্রেইলব্ল্যাজার্সের হয়ে। এই দলের নেতৃত্বে আছেন স্মৃতি মান্ধানা। জানাহারার দলকে নেতৃত্ব দেবেন মিতালি রাজ। অপর দল সুপারনোভাসের অধিনায়কের নেতৃত্বে আছেন হারমানপ্রীত কৌর। সালমা-জাহানারা সহ মোট ১২ বিদেশি প্লেয়ার অংশ নিবেন এবারের নারী আইপিএলে।

৪, ৫, ৭ ও ৯ নভেম্বর এবারের আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলার সুযোগ পাবেন , শীর্ষ দুই দলকে নিয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে। সালমা-জাহানারার মুখোমুখি লড়াই হবে ৭ নভেম্বর। ভারতের করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এবারের আসর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।

নিউজক্রিকেট / ইকবাল

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »