নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে গত ১২ আসরের ১০ আসর খেলেছিলো মাহেন্দ্রা সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস। প্রতি বছরেই শীর্ষ চারে অবস্থান করতো দলটি। তবে এবার যেন একদম ছন্নছাড়া ৩ বারের চ্যাম্পিয়নরা।
এই বছর ৭টি ম্যাচে ৫টি হার মাত্র ২টি জয় নিয়ে টেবিলের ৬ষ্ট স্থানে অবস্থান করছে চেন্নাই। দলের টপ অর্ডার ছাড়া পারফর্ম করতে পারছেনা কেউ৷ অধিনায়ক ধোনি নিজেও নেই ফর্মে। হেরেছেন কোহলিদের বিরুদ্ধে গত ম্যাচেও। এমন পরিস্থিতি ধোনি বলছেন চেন্নাই দলের জাহাজে অনেক ছিদ্র।
গতকাল ম্যাচ হারের পর তিনি বলেন,” জাহাজে অনেকগুলো ছিদ্র আছে। যখন আপনি একটা ঠিক করতে যাবেন তখন অন্য ছিদ্র দিয়ে পানি চলে আসবে। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একটা খেলাতে সবগুলো কাজ ঠিক মতো করতে হবে যাতে ফলাফল আমাদের পক্ষে আসে। যদি একবার আমরা আমাদের পক্ষে একটা ফলাফল পেয়ে যাই, তখন ভিন্ন ব্যাপার হবে।’
তিনি আরও বলেন, ‘ব্যাটিং আমাদের জন্য দুশিন্তার বিষয় আর ব্যাঙ্গালুরুর বিপক্ষে সেটা স্পষ্ট হয়েছে। আমাদের এটা নিয়ে কিছু করতে হবে। আমরা কেবল ঘুরতে পারি না। এটা এমন কিছু যেটা ব্যক্তিগতভাবেও পার্থক্য গড়ে দেয়।’
‘আমার মনে হয় আমাদের অন্যভাবে খেলাটাই ভালো হবে। বড় শট খেলতে হবে। তাতে যদি আউটও হয়ে যাই, সমস্যা নেই। কেননা ১৫ ও ১৬তম ওভারের পর আপনি খুব বেশি বল ছাড়তে পারেন না। শেষদিকের ব্যাটসম্যানদের জন্য না হয় চাপ হয়ে যায়।’
নিউজক্রিকেট/আরআর
