পরবর্তী ম্যাচে অনিশ্চিত আন্দ্রে রাসেল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে ১৩ তম আসর। গতকাল দিনের প্রথম ম্যাচে মাঠে নেমেছিলো কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলাভেন পাঞ্জাব। সে ম্যাচে পায়ে চোট পেয়েছিলেন কলকাতার বড় তারকা আন্ড্রে রাসেল।

ম্যাচের দ্বিতীয় ইনিংসয়ে ফিল্ডিং করছিলো কলকতা। লোকেশ রাহুলের খেলা একটি শট বাউন্ডারি থেকে আটকানোর চেষ্টা করেন আন্ড্রে রাসেল। সেসময় তিনি তার পায়ে চোট পান। চোট পাওয়ার পর তিনি মাঠের বাইরে চলে যান। এরপর তিনি ইনিংসের শেষের দিকে আবারও মাঠে ফিরেন। কিন্তু ম্যাচ শেষে জানা যায় চোট কিছুটা প্রভাব ফেলেছে রাসেলের উপর।

তার ব্যাপারে অধিনায়ক দিনেশ কার্থিক ম্যাচ শেষে বলেন, ‘রাসেল ইনজুরিতে পড়েছে। এটা খুব কঠিন। সে একজন বিশেষ খেলোয়াড়, সে একজন বিশেষ ব্যক্তি। আমরা তাকে পর্যবেক্ষণ করবো।’

এরপর ভারতের বেশকিছু গণমাধ্যমে খবর প্রকাশ হয় কলকাতার পরবর্তী ম্যাচ অর্থাৎ ১২ অক্টোবর রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে অনিশ্চিত রাসেল৷

রাসেলের পাশাপাশি কলকাতার আরও খারাপ সংবাদ তাদের মূল বোলার সুনিল নারায়ণের বোলিং একশন অবৈধ বলে ম্যাচ রেফারির কাছে রিপোর্ট গিয়েছে৷ তবে তিনি বোলিং চালিয়ে নিতে পারবেন৷

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »