আইপিএলে আজ মুখোমুখি হায়দ্রাবাদ-রাজস্থান ও মুম্বাই-দিল্লী

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের ডাবল হেডারে আজ বাংলাদেশ সময় বিকাল চারটায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়েলস। দিনের আরেক খেলায় রাত আটটায় শেখ জায়েদ স্টেডিয়াম আবুধাবিতে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লী ক্যাপিটালস।

নিজেদের ৬ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্টস টেবিলের পাঁচ নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। অপরদিকে, ৬ ম্যাচে মাত্র ২ জয় নিয়ে টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়েলস। আরেক খেলায়, ৬ ম্যাচে ৪ জয় নিয়ে টেবিলের দ্বিতীয়তে মুম্বাই এবং ৬ ম্যাচে ৫ জয়ে পয়েন্টস টেবিলের টপে অবস্থান করছে দিল্লী ক্যাপিটালস।

প্রথম ম্যাচের একাদশ ভাবনায় আগের ম্যাচ জয় পাওয়ার হায়দ্রাবাদের একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই। অপরদিকে, রাজস্থানের একাদশে কোয়ারেন্টিন শেষে আজকে নিজের প্রথম ম্যাচ খেলবেন বেন স্টোকস, বাদ পড়বেন এন্ড্রু টাই। এছাড়া ভারুন এরনের বদলী দলে ঢুকতে পারেন জয়দেব উনাদকাট।

দিনের আরেক খেলায় মুম্বাইর একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই। আগের ম্যাচে জয় পাওয়ায় দারুন উজ্জীবিত রোহিত শর্মার দল। অপরদিকে দিল্লীর জয়ের ধারা অব্যাহত থাকায় একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই।

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »