প্রথম ম্যাচের শুরুতেই বৃষ্টির হানা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সকাল থেকেই মিরপুরের আকাশে মেঘের ঘনঘটা, ম্যাচ শুরুর এক ঘন্টা আগেও ছিলো ঝিরিঝিরি বৃষ্টি। তবে বৃষ্টিকে পিছনে ফেলে সঠিক সময়ে টস এবং খেলা শুরু হলেও ম্যাচের শুরুতেই খেলায় বিঘ্ন ঘটালো বৃষ্টি।

 

২০৮ দিনের অপেক্ষার পরে প্রেসিডেন্ট কাপ দিয়ে মাঠের ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। তিন দলের এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে শান্ত একাদশের মুখোমুখি হয় রিয়াদ একাদশ। টসে জিতে মাহমুদুল্লাহ রিয়াদ একাদশকে ব্যাট করতে পাঠায় শান্ত একাদশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত।

সঠিক সময়ে খেলা শুরু হলেও বৃষ্টি বাধায় ৩য় ওভারেই বন্ধ হয়ে গেছে খেলা, প্রথম তিন ওভারে রিয়াদ একাদশের দুই ওপেনার লিটন ও নাঈম শেখ করেছেন ১৭ রান। শান্ত একাদশের পক্ষে দুইটি ওভার করেছেন তাসকিন, ও একটি ওভার করেছেন আল আমিন।

তিন ওভার শেষ হওয়া মাত্রই বৃষ্টি হানা দেয়ার কারণে খেলা বন্ধ আছে, পিচ কাভার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। বৃষ্টি থামার পরে আবারো শুরু হবে খেলা। বৃষ্টির মাত্রা বেশি না হলেও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে মিরপুরে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »