টসে হেরে ব্যাটিংয়ে রিয়াদ একাদশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০৮ দিন পর ক্রিকেট ফিরলো। এ দিন বৃষ্টির বাঁধা থাকলেও সব কিছু ছাপিয়ে মাঠে ফিরেছে ক্রিকেট।

এর ১২ঃ৪০ মিনিটে হালকা বৃষ্টি হয় যে কারণে ততখনাৎ উইকেট কাভার দিয়ে ঢেকে দেয়া হয়। টসের আগেই বৃষ্টি থেমে যাওয়ার কারণে নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয়েছে টস। যেখানে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল শান্ত।

লিস্ট ‘এ’ মর্যাদা না থাকলেও, এই ম্যাচের জন্য অধির আগ্রহে অপেক্ষায় ছিলেন সকল ক্রীড়াভক্তরাই। উদ্বোধনী দিন মুখোমুখি হচ্ছে নাজমুল একাদশ এবং মাহমুদল্লাহ একাদশ।

মাহমুদউল্লাহ একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), নাইম শেখ, লিটন দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, রুবেল হোসেন, আবু হায়দার রনি, মেহেদী হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল বিপ্লব।

স্ট্যান্ডবাই: সানজামুল ইসলাম, হাসান মুরাদ।

নাজমুল একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, আল-আমিন, আবু জায়েদ, মুকিদুল ইসলাম, নাইম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।

স্ট্যান্ডবাই : সুমন খান, সাদমান ইসলাম, তানভীর ইসলাম।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »