ঋষভ পান্ত আমাকে হতাশ করেছে: পিটারসেন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে দারুণ পারফরম্যান্স দিয়ে আবার সকলের নজর কেড়েছেন দিল্লি ক্যাপিটালসের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত। এমনকি তাকে ধোনির উত্তরসূরী হিসেবে মানছেন অনেকে।

নিজের পারফরমেন্স দিয়ে সবার মন জয় করতে পারলেও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেনের মন জয় করতে ব্যর্থ হয়েছেন দিল্লির এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। সাবেক এই ক্রিকেটারের মতে  অভিষেকের পর থেকে পান্ত নিজের উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে ব্যর্থ হয়েছে। সম্প্রতি স্টার স্পোর্টসকে এমনটাই জানান পিটারসেন।

পিটারসেনের বলেন,”ঋষভ পান্ত এমন একজন যে কিনা আমাকে হতাশ করেছে। কেননা তাঁর থেকে আমার অনেক প্রত্যাশা রয়েছে। ভারতীয় জাতীয় দলে জায়গা করে নিতে হলে তোমার ধারাবাহিকতা দরকার। যতদিন ধরে সে খেলছে, সে ধারাবাহিক নয়।”

পিটারসেনের মতে ধোনির উত্তরসূরি হিসেবে পান্ত মোটেও উপযুক্ত নন। বরং তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে সাঞ্জু স্যামসনকে এই দিক দিয়ে এগিয়ে রাখছেন তিনি। পিটারসেন এই  প্রসঙ্গে বলেন,”সাঞ্জু স্যামসন বেশ ব্যতিক্রমী। চলতি আইপিএলে সে বেশ নিবেদিত। তাঁর এই পারফরম্যান্সে আমি মুগ্ধ। এই কারনে আমি তাঁকে এগিয়ে রাখবো।”

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »