নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। চামু চিবাবাকে অধিনায়ক করে দল ঘোষণা করে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর এফটিপি অনুযায়ী এই মাসের শেষেই সিরিজ হবার কথা ছিলো দু’দলের।
দীর্ঘদিন পর কাউন্টির চুক্তি থেকে মুক্তি পেয়ে দলে সুযোগ পেয়েছেন ব্লেসিংস মুজারাবানি। দলে রয়েছেন অভিজ্ঞ ব্রেন্ডন টেইলর। সৌদি বংশদ্ভূত অলরাউন্ডার ফারাজ আকরাম ও মিল্টন শুমবা প্রথমবারের মতো স্কোয়াডে যায়গা করে নিয়েছেন।
চলতি মাসের ২০ তারিখে পাকিস্তানে পা রাখার কথা রয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দলের। তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে দুই দল। ৩০ অক্টোবর প্রথম ওয়ানডে এবং ১০ নম্ভেম্বর শেষ টি-টোয়েন্টি দিয়ে সিরিজটি সমাপ্ত হবে।
জিম্বাবুয়ে স্কোয়াডঃ চামু চিবাবা (অধিনায়ক), ফারাজ আকরাম, রায়ান বার্ল, ব্রায়ান চ্যারি, টেন্ডাই চাতারা, এল্টন চিগাম্বুরা, টেন্ডাই চিসোরো, ক্রেইগ এরভিন, টিনাশে কামুনহাকাম্বে, ওয়েসলি ম্যাধভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, কার্ল মুম্বা, রিচমন্ড মুতম্বামি, ব্লেসিং মুজারবানি , মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেইলর, ডোনাল্ড ত্রিপানো এবং শন উইলিয়ামস।
