প্রেসিডেন্ট’স কাপে সিনিয়রদের পাশাপাশি নজর থাকবে তরুণদের উপরও

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সিনিয়রদের নিয়ে বাড়তি আগ্রহ সব সময় থাকেই। প্রেসিডেন্ট’স কাপেও তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের পারফরম্যান্স নিয়ে থাকবে তুমুল কৌতূহল, আলোচনা সমালোচনা। তরুণ ও উঠতি ক্রিকেটারদের জন্যও এই টুর্নামেন্ট হতে পারে আলো ছড়ানোর দারুণ মঞ্চ। এখানে তারা নিজেদের কিছুটা প্রমাণ দিতে পারবে।

প্রায় সাত মাস পর প্রেসিডেন্ট’স কাপের মাধ্যমে দেশে ক্রিকেট ফিরতে যাচ্ছে, মাঠে নামতে ও ভালো পারফর্ম করতে মুখিয়ে আছে সব প্লেয়ার। বিপিএল ছাড়া কোনো ঘরোয়া টুর্নামেন্টে দেশের শীর্ষ প্রায় সব ক্রিকেটারকে একসঙ্গে দেখা যায় না। প্রেসিডেন্ট’স কাপ তাই সব ঘরোয়া ক্রিকেট থেকে হতে যাচ্ছে অন্যতম। টুর্নামেন্টের ধরনের কারণেই তরুণদের সামনে থাকবে নিজের প্রমাণ করার বড় সুযোগ।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অনেক ক্রিকেটার, ঘরোয়া ক্রিকেটের উঠতি আরও অনেক ক্রিকেটার জায়গা পেয়েছেন টুর্নামেন্টের তিন দলে। পরের ধাপের ক্রিকেটের জন্য তারা কতটা তৈরি বা পিছিয়ে আছেন, সেটি পরখ করা যেতে পারে প্রেসিডেন্ট’স কাপে।

তরুণদের মধ্যে দেশের ক্রিকেটের নানা বাস্তবতা তাইরপ্রেসিডেন্ট’স কাপে আফিফ হোসেন,আমিনুল ইসলাম বিপ্লব,রকিবুল হাসান,তানজিদ হাসান তামিম,শরিফুল ইসলাম,আকবর আলি এদের নিয়ে আগ্রহ বা ভালো কিছুন আশা থাকবে একটু বেশিই।

নিউজক্রিকেট/শাহিন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »